শনিবার, ১৮ Jul ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন

News Headline :
১৮ জুলাই পাবনায় বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের উপর পুলিশ ও ছাত্রলীগের গুলির ঘটনার কোন বিচার হবে না ? মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন পাবনায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের উপর হামলা পাবনায় কবি “বন্দে আলী মিয়ার সাহিত্য কর্মে সমকালীন সমাজ” গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত পাবনায় লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে বাসের সংঘর্ষে ৩ জন নিহত আহত ১০ জন পাবনায় ২টি বিদেশি পিস্তল ম্যাগজিন ও গুলিসহ যুবক গ্রেপ্তার রাজশাহী মতিহার থানার ইন্সপেক্টর পরিচয়ে প্রতারণা, বিকাশে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাবনার ভাঙ্গুড়ায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক (CRN) বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত পাবনার আটঘরিয়ায় মিয়াপাড়ার আব্দুস সালাম ৬বছর ধরে শিকলবন্দী রহস্য উদঘাটনের দাবি এলাকাবাসীর ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ গৃহবন্দি

নেত্রকোনার বারহাট্টায় ১০ বোতল ভারতীয় মদসহ আটক ১

Reading Time: < 1 minute

রিপন কান্তি গুণ, নেত্রকোনা:
নেত্রকোনার সীমান্তবর্তী উপজেলা কলমাকান্দা-ঠাকুরাকোণা সড়কে বিশেষ অভিযান চালিয়ে ১০ বোতল নিষিদ্ধ ভারতীয় মদ উদ্ধার এবং এ অভিযোগে এক জনকে গ্রেফতার করেছে বারহাট্টা থানা পুলিশ।মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় চোরাকারবারি ও আমদানীকৃত ১০ বোতল নিষিদ্ধ ভারতীয় মদসহ বহনের কাজে ব্যবহৃত একটি মোটর সাইকেল জব্দ করা হয়।
আটককৃত ব্যক্তির নাম সাব্বির হোসেন। তিনি কলমাকান্দা উপজেলার ছত্রংপুর গ্রামের মোঃ খলিলুর রহমানের ছেলে।বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন কুমার সাহা এই তথ্য নিশ্চিত করে জানান, মঙ্গলবার রাতে ফকিরের বাজার ফাঁড়ির ইনচার্জ এসআই সুলতান আহাম্মেদের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার দশদার এলাকায় ওয়ারেন্ট তামিল ও অবৈধ মাদক উদ্ধার অভিযান চালাচ্ছিল।এ সময় গোপন সূত্রে খবর আসে, ভারতীয় সীমান্তবর্তী উপজেলা কলমাকান্দা-ঠাকুরাকোণা সড়ক পথে কতিপয় ব্যক্তি মোটর সাইকেল যোগে আমদানীকৃত নিষিদ্ধ ভারতীয় মদ নিয়ে আসছে। পরে বারহাট্টা থানার উড়াদিঘী (কাট্টাচোরা) সাকিনস্থ কলমাকান্দা টু ঠাকুরাকোণা রোডে আলতু মিয়ার মনোহারী দোকানের সামনে পাকা রাস্তায় অভিযান পরিচালনা করে ১০ বোতল ভারতীয় মদসহ একজনকে গ্রেফতার করা হয়।বারহাট্টা থানার (ওসি) খোকন কুমার সাহা বলেন, জব্দকৃত মদের আনুমানিক মূল্য ৩২ হাজার টাকা হতে পারে। গ্রেফতারকৃতকে আদালতে প্রেরণ করা হয়েছে। জব্দকৃত মোটর সাইকেলটি বারহাট্টা থানায় আটক রয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com