বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন

News Headline :
অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা

নেত্রকোনার মদনে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে চাচা গ্রেপ্তার

Reading Time: < 1 minute

রিপন কান্তি গুণ, নেত্রকোনা :
নেত্রকোনার মদনে সাত বছরের শিশু ধর্ষণ মামলার আসামি ধর্ষিতার চাচা তামিম মিয়া (১৯) কে গ্রেপ্তার করেছে র‍্যাব। সোমবার ভোরে র‍্যাব-১৪ ময়মনসিংহ গাজীপুরের রাজেন্দ্রপুর থেকে তাকে গ্রেপ্তার করে। আজ (৩ জুলাই) সোমবার দুপুরে প্রেস বিজ্ঞপ্তিতে গ্রেফতারের বিষয়ট নিশ্চিত করেছেন র‍্যাব-১৪ ময়মনসিংহের জ্যেষ্ঠ সহকারী পরিচালক মো. আনোয়ার হোসেন।
র‍্যাব সূত্রে জানাযায়, গতকাল রবিবার গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৪ ময়মনসিংহ রাত ৩টার দিকে গাজীপুর জেলার রাজেন্দ্রপুর গাজীর মার্কেট এলাকায় অভিযান চালিয়ে তামিম মিয়াকে গ্রেপ্তার করে। গ্রেফতারকৃত তামিম মিয়া নেত্রকোনা জেলাধীন মদন উপজেলার কাইটাইল গ্রামের মুরতুজ আলীর ছেলে। প্রেস বিজ্ঞপ্তিতে র‍্যাব-১৪ জানায়, গত ২৫ মে বিকালে নেত্রকোনা জেলার মদন উপজেলার কাইটাইল গ্রামে শিশুটিকে ঘরে একা রেখে মা বসতঘর সংলগ্ন গোসল খানায় গোসল করছিলেন। সেই সুযোগে ভুক্তভোগীর আপন চাচা তামিম মিয়া শিশুটিকে মোবাইলে ভিডিও দেখানোর কথা বলে কৌশলে মুখ চেপে ধর্ষণ করে। পরে শিশুটি চিৎকার করে কান্না করলে তার মা এসে রক্তাক্ত অবস্থায় শিশুটিকে দেখতে পান। পরে শিশুটি তার মাকে পুরো ঘটনাটি বলে। ঘটনার পর অভিযুক্ত পালিয়ে যায়। বিষয়টি জানতে পেরে শিশুটির বাবা বাদী হয়ে গত (২৭ মে) মদন থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধন /২০২০) এর ৯(১) ধারায় মামলা দায়ের করেন। র‍্যাব-১৪ ময়মনসিংহের সিনিয়র সহকারী পরিচালক অপারেশন ও মিডিয়া অফিসার মো.আনোয়ার হোসেন জানান, গ্রেপ্তারকৃত তামিমকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সাথে তার জড়িত থাকার কথা স্বীকার করেছে। গ্রেপ্তারকৃত আসামিকে মদন থানা পুলিশের কাছে পাঠানোর প্রস্তুতি চলছে। এ বিষয়ে,মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তাওহিদুর রহমান জানান, ধর্ষণ মামলার আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তবে এখনও আসামিকে তাদের কাছে বুঝিয়ে দেওয়া হয়নি।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com