মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০২ অপরাহ্ন

News Headline :
অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা

নেত্রকোনার ৫টি আসনের ৪টি নৌকা ও ১টি স্বতন্ত্রের দখলে

Reading Time: 2 minutes

রিপন কান্তি গুণ, নেত্রকোনা :
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনার ৫টি সংসদীয় আসনের মধ্যে ৪টিতে নৌকা ও ১টিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন। নেত্রকোনা জেলা প্রশাসক শাহেদ পারভেজ ও রিটার্নিং অফিসার (৭ জানুয়ারি) রবিবার প্রার্থীদের প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে রাত সাড়ে ১০ টজেলা প্রশাসন সম্মেলন কক্ষে বেসরকারী ভাবে নির্বাচিত সংসদ সদস্য ও অন্যান্য প্রার্থীদের ফলাফল ঘোষনা করেন। প্রার্থীদের ফলাফল ঘোষনা অনুযায়ী-নেত্রকোনা-১: (দুর্গাপুর-কলমাকান্দা) আসনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী (নৌকা) প্রতীক নিয়ে মোশতাক আহমেদ রুহী ১,০৫৯১৯ (১ লক্ষ ৫৯ হাজার ১৯) ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী (ট্রাক) প্রতীক নিয়ে জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা তালুকদার পেয়েছেন ২৫,২১৯ (২৫ হাজার ২ শত ১৯) ভোট। নেত্রকোনা-২: (নেত্রকোনা সদর-বারহাট্টা) আসনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী (নৌকা) প্রতীক নিয়ে বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু ১,০৫,৩৫৩ (১ লক্ষ ৫ হাজার ৩ শত ৫৩ ভোট) পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বদ্বী স্বতন্ত্র প্রার্থী (ঈগল) প্রতীক নিয়ে সাবেক যুব ও ক্রিড়া প্রতিমন্ত্রী আরিফ খান জয় পেয়েছেন ৮৬,২৮৭ (৮৬ হাজার ২ শত ৮৭) ভোট। নেত্রকোনা-৩: (আটপাড়া কেন্দুয়া) আসনে স্বতন্ত্র প্রার্থী (ট্রাক) প্রতীক নিয়ে সাবেক সংসদ সদস্য ইফতিখার উদ্দিন তালুকদার পিন্টু ৭৬,৬৭৩ (৭৬ হাজার ৬ শত ৭৩) ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বদ্বী আওয়ামীলীগ মনোনীত প্রার্থী (নৌকা)প্রতীক নিয়ে কেন্দ্রীয় আওয়ামীলীগের সংস্কৃতিক বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল পেয়েছেন ৭৪,৫৫০ (৭৪ হাজার ৫ শত ৫০) ভোট। নেত্রকোনা-৪: (মদন-(মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) আসনে আওয়মীলীগ মনোনীত প্রার্থী (নৌকা) প্রতীক নিয়ে সাজ্জাদুল হাসান ১,০৮৮,৬৮ (১ লক্ষ ৮৮ হাজার ৬৮) ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী জাতীয় পার্টির মনোনীত প্রার্থী (লাঙ্গল) প্রতীক নিয়ে মোঃ লিয়াকত আলী খান এডভোকেট পেয়েছেন ৫,৭৫৯ (৫ হাজার ৭ শত ৫৯) ভোট। নেত্রকোনা-৫: (পূর্বধলা) আসনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী (নৌকা) প্রতীক নিয়ে কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন ৭৯,৬৪৭ (৭৯ হাজার ৬ শত ৪৭) ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বদ্বী স্বতন্ত্র প্রার্থী (ট্রাক) প্রতীক নিয়ে মাজহারুল ইসলাম সোহেল ফকির পেয়েছেন ২৭,২১৪ (২৭ হাজার ২ শত ১৪) ভোট। বেসরকারী ফলাফল ঘোষনার সময় উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা পুলিশ সুপার মোঃ ফয়েজ আহমেদ, জেলা নির্বাচন কর্মকর্তা গোলাম মোস্তফা, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মামুন খন্দকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাফিকুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) অমিনেষ সোম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বিপিন চন্দ্র বিশ্বাস, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আশিক নূরসহ অন্যরা।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com