বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন

News Headline :
পাবনায় দাদীকে হত্যা করে নাতনীকে ধর্ষনের পর হত্যার অভিযোগ চারঘাটে আমবাগান থেকে ২০০ পিস ভারতীয় ইয়াবা জব্দ মধুুমাস ঋতুরাজ বসন্ত মাসে প্রকৃতি তার নিজেকে সাঁজাতে ব্যস্ত থাকে অবহেলিত পাবনাকে উন্নয়নের শিখরে নিতে পাবনা সদরে মন্ত্রী দিতে তারেক রহমানের প্রতি পাবনাবাসীর আহবান রাজশাহী নগরীতে প্রতিপক্ষের ছোড়া গুলিতে শ্রমিক নিহত রাজশাহীতে বিপুল পরিমাণ ককটেল ও দেশীয় অস্ত্র জব্দ থিম ওমর প্লাজা পরিচালনা, মামলা ও সমঝোতা নিয়ে থিম রিয়েল এস্টেট জাকির এন্টারপ্রাইজের কাহিনি মধুপুরে স্বতন্ত্র প্রার্থীর  সংবাদ সম্মেলন পাবনায় যাত্রীবাহি ২ বাসের মুখোমুখি সংঘর্ষে ৫জন নিহত ২০জন আহত পাবনায় জামায়াত নেতা মুক্তিযোদ্ধাকে কুপিয়ে আহত করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল এরই প্রতিবাদে বিএনপি’র সংবাদ সম্মেলন

নেত্রকোনায় দুর্গাপূজা উপলক্ষে সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর ১৮ লক্ষ টাকা আর্থিক অনুদান

Reading Time: < 1 minute

রিপন কান্তি গুণ, নেত্রকোনা:
সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা উপলক্ষে নেত্রকোনায় সমাজকল্যাণ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু, এমপি তার নির্বচনী এলাকা নেত্রকোনা সদর ও বারহাট্টা উপজেলার ১৭৬টি মন্ডপের পুজা আয়োজকদের সাথে শুভেচ্ছা বিনিময় শেষে ১৮ লাখ টাকা আর্থিক অনুদান প্রদান করেছেন। (১৯ অক্টোবর) বৃহস্পতিবার প্রতিমন্ত্রী তার ব্যক্তিগত উদ্যোগে জেলা পৌর শহরের মোক্তারপাড়া পাবলিক হল মিলনায়তনে পুজা আয়োজকদের সাথে শুভেচ্ছা বিনিময় ও আর্থিক অনুদান প্রদান করেন।প্রতিমন্ত্রী তার বক্তব্যে বলেন, ‘ধর্ম যার যার উৎসব সবার’ এ কথা মাথায় রেখে হিন্দু-মুসলমান সকলে মিলে আসন্ন শারদীয় দুর্গোৎসব উদযাপন করতে হবে। বর্তমান সরকার সকল ধর্মের মানুষে ধর্মীয় উৎসব পালনসহ সমান অধিকার রক্ষায় কাজ করে যাচ্ছে। দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশে সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্ঠান্ত স্থাপন করেছেন।সভায় প্রতিমন্ত্রী ছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা পরিষদ চেয়ারম্যান অসিত সরকার সজল, বারহাট্টা উপজেলা পরিষদ চেয়ারম্যান মাইনুল হক কাসেম, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি জ্ঞানেশ রঞ্জন সরকার, সাধারণ সম্পাদক লিটন পন্ডিতসহ জেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মনোয়ার জাহান সুজন, জেলা আওয়ামীলীগের সদস্য মাজাহারুল ইসলাম, ইফতেখার উদ্দিন মাসুদ, ছাত্রলীগের সভাপতি রবিউল আউয়াল শাওনসহ বিভিন্ন পূজা উদযাপন কমিটির সদস্যরা।
অনুষ্ঠানে সদর ও বারহাট্টা উপজেলার ১৭৬ টি পূজা মন্ডপের কমিটির নেতৃবৃন্দ ও জেলা পূজা উদযাপন কমিটির নেতারা উপস্থিত ছিলেন

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com