মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন

News Headline :
অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা

নেত্রকোনায় নবনির্মিত বঙ্গবন্ধুর প্রতিকৃতি ‘মুক্তির মহানায়ক’ এর উদ্বোধন

Reading Time: < 1 minute

রিপন কান্তি গুণ,নেত্রকোনা:
নেত্রকোনায় স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর নবনির্মিত প্রতিকৃতি ‘মুক্তির মহানায়ক’ এর শুভ উদ্বোধন ও পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।আজ (১৫ আগস্ট) মঙ্গলবার দুপুরে জেলা পুলিশের আয়োজনে পুলিশ সুপার কার্যালয়ের পাশে নবনির্মিত প্রতিকৃতি ‘মুক্তির মহানায়ক’ এর শুভ উদ্বোধন করা হয়।নেত্রকোনা জেলা পুলিশ সুপার মোঃ ফয়েজ আহমেদ এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিকৃতির উদ্বোধন করেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোঃ আশরাফ আলী খান খসরু, এমপি।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য হাবিবা রহমান খান (শেফালী), জেলা প্রশাসক শাহেদ পারভেজ, জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এড. অসিত কুমার সরকার(সজল), নেত্রকোণা পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা মোঃ নজরুল ইসলাম খান, পুলিশের ইন সার্ভিস ট্রেনিং সেন্টার এর এসপি জান্নাত আফরোজ, বাংলাদেশ মুক্তিযুদ্ধ সংসদ এর নেত্রকোনা জেলা ইউনিটের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুরুল আমিন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আতাউর রহমান মানিকসহ আরো উপস্থিত ছিলেন একাত্তরের রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধাগণ, পুলিশের উর্ধতন কর্মকর্তা ও বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com