বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন

News Headline :
অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা

নেত্রকোনায় ভারতীয় মদসহ ৩ জন আটক

Reading Time: < 1 minute

রিপন কান্তি গুণ,নেত্রকোনা অফিস:
নেত্রকোনা সদর উপজেলার পশ্চিম মেদনী গ্রামের ডিপ মেশিন মোড় এলাকায় বিশেষ অভিযান চালিয়ে আমদানীকৃত নিষিদ্ধ ভারতীয় ৩০ বোতল মদসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।
বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে নেত্রকোনা সদর উপজেলার পশ্চিম মেদনী গ্রামের ডিপ মেশিন মোড়ে বিশেষ অভিযান চালিয়ে আমদানী নিষিদ্ধ ৩০ বোতল ভারতীয় মদসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করে।
নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ লুৎফুর রহমান সাংবাদিকদের কাছে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, পুলিশ সুপার মোঃ ফয়েজ আহমেদ এর তত্ত্বাবধানে, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ হারুন অর রশিদ এর দিক নির্দেশনায় ডিবি ওসি (পশ্চিম) মোহাম্মদ শাহ্নুর আলমের পরিচালনায় এস আই সঞ্জয় সরকারের নেতৃত্বে একটি পুলিশ টিম বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে নেত্রকোনা সদর উপজেলার পশ্চিম মেদনী গ্রামের ডিপ মেশিন মোড়ে বিশেষ অভিযান চালিয়ে আমদানী নিষিদ্ধ ৩০ বোতল ভারতীয় মদসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
আটককৃত ব্যবসায়ীরা হচ্ছে- নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের বরুয়াকোণা বটতলা গ্রামের মৃত ফজলু মিয়ার পুত্র মোঃ আল আমিন (২৬), মুন্সিপুর গ্রামের মিরাশ উদ্দিনের পুত্র মোঃ রফিকুল ইসলাম (৩০) ও বরুয়াকোণা বটতলা গ্রামের মোঃ গুল মাহাজনের পুত্র মোঃ ফরহাদ (২৮)।
এ ব্যাপারে ডিবি (পশ্চিম) এর এস আই সঞ্জয় সরকার বাদী হয়ে আটককৃতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনের যথাযথ ধারায় মামলা দায়ের করে আসামীদের আদালতে সোপর্দ করেন। পরে বিজ্ঞ বিচারক তাদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ প্রদান করেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com