মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন

News Headline :
অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা

নেত্রকোনায় ১৭ কেজি গাঁজাসহ আটক ১

Reading Time: < 1 minute

রিপন কান্তি গুণ,নেত্রকোনা:
নেত্রকোনার বারহাট্টায় মোহনগঞ্জ থেকে সিএনজি করে আসা ১৭ কেজি গাঁজাসহ মোখলেছুর রহমান (২৮) নামে এক মাদক কারবারিকে আটক করেছে বারহাট্টা থানা পুলিশ রবিবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলা শহরের গেরিয়া মোড় থেকে তাকে আটক করা হয়। বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন কুমার সাহা আজ এ তথ্য নিশ্চিত করেছেন।আটক হওয়া মোখলেছুর রহমান মোহনগঞ্জ উপজেলার বড়কাশিয়া গ্রামের মো. মোস্তফা মিয়ার ছেলে।পুলিশ সূত্রে জানা যায়, কয়েকজন মাদক কারবারি মোহনগঞ্জ থেকে সিএনজি করে গাঁজা নিয়ে ময়মনসিংহের উদ্দেশ্যে রওনা হয়েছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে এসআই মো. মুন্তাজ আলীর নেতৃত্বে একদল পুলিশ বারহাট্টা উপজেলা শহরের গেরিয়া মোড়ে অবস্থান নেয়। সন্দেহজনক সিএনজিটি থামানোর সংকেত দিলে পেছনের সিটে যাত্রীবেশে বসে থাকা তিন মাদক কারবারি দৌড়ে পালিয়ে যায়। চালকের সিটে থাকা মোখলেছুর রহমানও অটোরিকশা থামিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু পুলিশ তাকে দৌড়ে ধরতে সক্ষম হয়। পরে সিএনজিতে তল্লাশি চালিয়ে তিনটি স্কুল ব্যাগে ১৭ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং পরে তাকে আটক করে থানায় নেওয়া হয়। গাঁজা বহনকারী সিএনজিটিও জব্দ করা হয়।ওসি খোকন কুমার সাহা বলেন, আটক মোখলেছুর একজন পেশাদার মাদক কারবারি। নিয়মিত মোহনগঞ্জ থেকে গাঁজাসহ বিভিন্ন মাদক ময়মনসিংহ নিয়ে বিক্রি করত। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে আজ সকালে আদালতে পাঠানো হয়েছে। এছাড়া পালিয়ে যাওয়া তার সহযোগীদের ধরতে চেষ্টা চালানো হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com