শনিবার, ১৮ Jul ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন

News Headline :
১৮ জুলাই পাবনায় বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের উপর পুলিশ ও ছাত্রলীগের গুলির ঘটনার কোন বিচার হবে না ? মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন পাবনায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের উপর হামলা পাবনায় কবি “বন্দে আলী মিয়ার সাহিত্য কর্মে সমকালীন সমাজ” গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত পাবনায় লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে বাসের সংঘর্ষে ৩ জন নিহত আহত ১০ জন পাবনায় ২টি বিদেশি পিস্তল ম্যাগজিন ও গুলিসহ যুবক গ্রেপ্তার রাজশাহী মতিহার থানার ইন্সপেক্টর পরিচয়ে প্রতারণা, বিকাশে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাবনার ভাঙ্গুড়ায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক (CRN) বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত পাবনার আটঘরিয়ায় মিয়াপাড়ার আব্দুস সালাম ৬বছর ধরে শিকলবন্দী রহস্য উদঘাটনের দাবি এলাকাবাসীর ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ গৃহবন্দি

নেত্রকোনা খালিয়াজুরীতে ইয়াবাসহ যুবলীগ নেতা গ্রেফতার

Reading Time: < 1 minute

রিপন কান্তি গুণ, নেত্রকোনা :
নেত্রকোনা খালিয়াজুরী উপজেলায় ৩৫ পিস ইয়াবাসহ মোজাম্মেল হক (৪০) নামের এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেফতার হওয়া মোজাম্মেল হক খালিয়াজুরী উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য। মোজাম্মেল হক উপজেলার বোয়ালী গ্রামের ডেঙ্গু হোসেনের ছেলে। শুক্রবার রাতে উপজেলার বোয়ালী বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খায়রুল বাশার বিষয়টি নিশ্চিত করেন। পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার বোয়ালী বাজারে মোজাম্মেলের সার-বীজ ও ডিজেল বিক্রির দোকান রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে খালিয়াজুরী থানার উপপরিদর্শক (এসআই) নাজমুস সাকিব মোজাম্মেল হকের ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালান। এ সময় দোকান থেকে উদ্ধার হওয়া ৩৫ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়। এ বিষয়ে উপজেলা যুবলীগের আহ্বায়ক আরিফুল ইসলাম ফালাকের সাথে কথা হলে তিনি জানান, ‘উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য মোজাম্মেলের ঘটনা আমাদের দলের জন্য লজ্জাজনক। জেলা কমিটির সঙ্গে পরামর্শ করে তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’
তিনি আরও বলেন, বোয়ালী বাজারে মোজাম্মেলের জমজমাট ব্যবসা আছে, বাজারে তার যথেষ্ট সুনাম এবং টাকা পয়সাও আছে। তবুও কেন সে মাদক ব্যবসায় জড়াল বিষয়ট বুঝতে পারছিনা।’ খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খায়রুল বাশার বলেন, এ ঘটনায় রাতেই মোজাম্মেলের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে সকালে আদালতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com