বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন

News Headline :
পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদীতে রাতের আঁধারে চলছে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব পাবনার সাঁথিয়ায় সড়ক দুর্ঘটনায় সিএনজি চালক নিহত কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণ চেক প্রদান পাবনায় পলিথিন কারখানায় অভিযান পলিথিন জব্দ জরিমানা আদায় ও কারখানা বন্ধ  রাসিকের ইতিহাসে প্রথমবার রুয়েট শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ ফুলপুরে মাদ্রাসার প্রথম সাময়িক পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ

নেত্রকোনা শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় ও মেডিক্যাল কলেজে নিয়োগ দেয়ার প্রতারণায় ৩ প্রতারক গ্রেফতার

Reading Time: < 1 minute

কামরুল হাসান, ময়মনসিংহ:
নেত্রকোনায় শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় ও মেডিক্যাল কলেজে বিভিন্ন পদে নিয়োগ দেয়ার কথা বলে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে উঠেছে তিন প্রতারকের বিরুদ্ধে। পুলিশ তিন প্রতারককে গ্রেফতার করেছে।
আজ শুক্রবার (১ অক্টোবর) সকালে নেত্রকোনা পৌর শহরের অজহর রোড এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। আটককৃতরা হচ্ছে, ঢাকার হাজারীবাগের রায়ের বাজার এলাকার মৃত ইমদাদুল হকের ছেলে রেজাউল হক টিটু (৪৫), গাজীপুরের শ্রীপুরের গলধাপাড়া এলাকার মৃত আব্দুল হেকিমের ছেলে মোঃ আবুল কালাম আজাদ (৪৯) ও নেত্রকোণার কাটলী এলাকার আঃ হেকিমের ছেলে আবু সায়েম (৩০)। ওসি আরো জানান, নেত্রকোনা শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় ও মেডিক্যাল কলেজে বিভিন্ন পদে নিয়োগ দেয়ার কথা বলে প্রলোভন দেখায় প্রতারকরা। পরে নেত্রকোনা জেলার বিভিন্ন এলাকার ৭ জনের নিকট থেকে মোট ৪৩ লক্ষ ৬০ হাজার টাকা কৌশলে হাতিয়ে নেয়। প্রতারকচক্র পোস্ট অফিসের মাধ্যমে তাদের নিয়োগপত্র পাঠায়। নিয়োগপত্র হাতে
পেয়ে তাদের সন্দেহ হয়। গতকাল বিকালে বাকী টাকা নেয়ার জন্য নেত্রকোনায় আসলে প্রতারকদের আটক করে তারা এবং টাকা ফেরত দেয়ার জন্য চাপ দেয়। চাপের মুখে পরে প্রতারকচক্র মোবাইলে তাদের ২ লক্ষ টাকা ফেরত দেয়। স্থানীয় সূত্রে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসে। ঘটনা তদন্তের পর আজ সকালে তাদের গ্রেফতার দেখায় পুলিশ। এ ব্যাপারে শুক্রবার দুপুরে নেত্রকোনার উলুয়াটি গ্রামের মোঃ নাজমুল হাসান খান বাদী হয়ে মডেল থানায় একটি মামলা দায়ের করেছে। নেত্রকোনা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শাখের আহম্মেদ আজ বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com