বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন

News Headline :
পাবনায় দাদীকে হত্যা করে নাতনীকে ধর্ষনের পর হত্যার অভিযোগ চারঘাটে আমবাগান থেকে ২০০ পিস ভারতীয় ইয়াবা জব্দ মধুুমাস ঋতুরাজ বসন্ত মাসে প্রকৃতি তার নিজেকে সাঁজাতে ব্যস্ত থাকে অবহেলিত পাবনাকে উন্নয়নের শিখরে নিতে পাবনা সদরে মন্ত্রী দিতে তারেক রহমানের প্রতি পাবনাবাসীর আহবান রাজশাহী নগরীতে প্রতিপক্ষের ছোড়া গুলিতে শ্রমিক নিহত রাজশাহীতে বিপুল পরিমাণ ককটেল ও দেশীয় অস্ত্র জব্দ থিম ওমর প্লাজা পরিচালনা, মামলা ও সমঝোতা নিয়ে থিম রিয়েল এস্টেট জাকির এন্টারপ্রাইজের কাহিনি মধুপুরে স্বতন্ত্র প্রার্থীর  সংবাদ সম্মেলন পাবনায় যাত্রীবাহি ২ বাসের মুখোমুখি সংঘর্ষে ৫জন নিহত ২০জন আহত পাবনায় জামায়াত নেতা মুক্তিযোদ্ধাকে কুপিয়ে আহত করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল এরই প্রতিবাদে বিএনপি’র সংবাদ সম্মেলন

নেত্রকোনা-৪ আসনের টানা ৩ বারের সংসদ সদস্য রেবেকা মমিনের ইন্তেকাল

Reading Time: < 1 minute

রিপন কান্তি গুণ,নেত্রকোনা:
নেত্রকোনা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) আসনের আওয়ামীলীগ সংসদ সদস্য এবং জাতীয় সংসদের মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রেবেকা মমিন (৭৬) মারা গেছেন। তিনি ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।(১১ জুলাই) মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন তাঁর মৃত্যু হয়। তিনি কিডনি ও শ্বাসকষ্ট জনিত রোগে ভূগছিলেন।তার ব্যক্তিগত সহকারী মোহাম্মদ তোফায়েল আহমেদ রেবেকা মমিনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ঢাকায় জানাজা শেষে প্রয়াত সংসদ সদস্যের মরদেহ নিয়ে যাওয়া হবে মোহনগঞ্জের কাজিয়াটির গ্রামের বাড়িতে। সেখানে বিকেল ৬টায় আরেক দফা জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।রেবেকা মমিন আওয়ামীলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মন্ত্রিসভার খাদ্যমন্ত্রী প্রয়াত আবদুল মমিনের সহধর্মিণী। তিনি ষাটের দশকে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ হিসেবেও পরিচিত ছিলেন তিনি।মৃত্যুর আগে জীবনের ৭৬ বছর অতিক্রম করা রেবেকা মমিন টানা তিনবারের নেত্রকোনা-৪ আসনের সংসদ সদস্য ছিলেন। তিনি ২০০৮ সালে প্রথম, ২০১৪ সালে দ্বিতীয় ও ২০১৮ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত ১১তম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে নেত্রকোনা-৪ আসন থেকে তৃতীয় বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন।
এমপি রেবেকা মমিনের মৃত্যুতে নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আসনের এমপি সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু, জেলা আওয়ামীলীগ সভাপতি আমিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক সামছুর রহমান লিটন ও বিভিন্ন উপজেলার আওয়ামীলীগ নেতারা গভীর শোক প্রকাশ করেছেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com