শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন

News Headline :
পাবনার ঈশ্বরদীতে অতিরিক্ত লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে পল্লী বিদ্যুৎ সমিতির এক সদস্যকে আটকে রাখার অভিযোগ গুরুতর অসুস্থ সাংবাদিক সাইদুরকে দেখতে গেলেন আরইউজে সভাপতি আব্দুল আউয়াল বিএমডিএর নির্বাহী পরিচালক হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন মোঃ জাহাঙ্গীর আলম খান বছরে ৮ মাস ভোগান্তিতে কুমারখালীর ২ ইউনিয়নের ১ লাখ বাসিন্দা ব্রিটিশ আমলের টানেলের নিচে জলাবদ্ধতা  পাবনার সাঁথিয়ায় বিএনপি নেতার বাড়িতে ককটেল হামলা ও অগ্নিসংযোগ  ১১টি পেট্রোল বোমা উদ্ধার চারঘাটে ৩৮৪ পিস ইয়াবা ও ২০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেপ্তার পাবনায় মানববন্ধন ও প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান মধুপুরে বিকাশের ব্যবসায়িক প্রবৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত পুলিশের নিয়োগ-বদলিতে রাজনৈতিক হস্তক্ষেপ নেই -রাজশাহীতে স্বরাষ্ট্রমন্ত্রী কুষ্টিয়ায় মাছরাঙা টেলিভিশনের ১৫ বছর পূর্তি উদযাপন

নৈরাজ‌্য বন্ধে জনগণকেই রুখে দাঁড়াতে হবে-ডেপুটি স্পীকার

Reading Time: < 1 minute

সংবাদ বিজ্ঞপ্তি, বেড়া-সাঁথিয়া পাবনা:
বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার মোঃ শামসুল হক টুকু, এমপি বলেন, বর্তমান সরকার উন্নয়নের সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে উন্নয়নের জোয়ার বয়ে গিয়েছে। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় না থাকলে দেশের সকল চলমান উন্নয়ন প্রকল্প বাধাগ্রস্ত হবে। বিরোধী দল উন্নয়নের পরিবর্তে ধ্বংস চায়, তারা নির্বাচনে অংশগ্রহণ না করে আন্দোলনের নামে আজ (বৃহস্পতিবার) পাবনার বেড়া উপজেলার প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের আওতায় বেড়া পৌরসভাধীন বেড়া সিএন্ডবি কাঁচা বাজারের ভিত্তি প্রস্থর স্থাপন উপলক্ষ্যে ‘সুধী সমাবেশ’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ডা. মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে বেড়া পৌর মেয়র এস এম আসিফ শামস রঞ্জন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ স্থানীয় নির্বাচিত প্রতিনিধিগণ, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। দিনের অপর অনুষ্ঠানে কাশিনাথপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে আয়োজিত কাশিনাথপুর ইউনিয়নের সামাজিক নিরাপত্তা কর্মসূচীর আওতাধীন উপকারভোগীদের লাইফ ভেরিপিকেশন ও সচেতনতামূলক সভায় ডেপুটি স্পীকার বলেন, বর্তমান সরকার জনগণের খাদ্য ও বাসস্থানের নিরাপত্তা নিশ্চিত করছে। আর বিএনপি-জামাত আন্দোলনের নামে দেশে নৈরাজ্য সৃষ্টি করেছে। গাড়ি ভাংচুর, পেট্রোল বোমা ও ককটেল নিক্ষেপ করে মানুষ হত্যা করছে। এগুলোর মাধ্যমে জনগণের মাঝে ভীতিকর পরিবেশ তৈরি করছে। জাতির পিতার নেতৃত্বে আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা অর্জন করেছে আর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দলটি দেশী-বিদেশী সব ষড়যন্ত্র রুখে দিয়ে সামনের দিকে এগিয়ে যাবে। অনুষ্ঠানে কাশিনাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম‌্যান মীর মনজুর এলাহী এর সভাপতিত্বে সাঁথিয়া উপজলো নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুদ হোসেনসহ সামাজিক নিরাপত্তা কর্মসূচীর উপকারভোগী ব‌্যক্তিবর্গ, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

স্বাক্ষরিত-(মোঃ শোয়াইব), সহকারী পরিচালক (গণসংযোগ) বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com