বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৫:২২ অপরাহ্ন

News Headline :
পাবনায় দাদীকে হত্যা করে নাতনীকে ধর্ষনের পর হত্যার অভিযোগ চারঘাটে আমবাগান থেকে ২০০ পিস ভারতীয় ইয়াবা জব্দ মধুুমাস ঋতুরাজ বসন্ত মাসে প্রকৃতি তার নিজেকে সাঁজাতে ব্যস্ত থাকে অবহেলিত পাবনাকে উন্নয়নের শিখরে নিতে পাবনা সদরে মন্ত্রী দিতে তারেক রহমানের প্রতি পাবনাবাসীর আহবান রাজশাহী নগরীতে প্রতিপক্ষের ছোড়া গুলিতে শ্রমিক নিহত রাজশাহীতে বিপুল পরিমাণ ককটেল ও দেশীয় অস্ত্র জব্দ থিম ওমর প্লাজা পরিচালনা, মামলা ও সমঝোতা নিয়ে থিম রিয়েল এস্টেট জাকির এন্টারপ্রাইজের কাহিনি মধুপুরে স্বতন্ত্র প্রার্থীর  সংবাদ সম্মেলন পাবনায় যাত্রীবাহি ২ বাসের মুখোমুখি সংঘর্ষে ৫জন নিহত ২০জন আহত পাবনায় জামায়াত নেতা মুক্তিযোদ্ধাকে কুপিয়ে আহত করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল এরই প্রতিবাদে বিএনপি’র সংবাদ সম্মেলন

নৌকার মঞ্চে জাপা প্রার্থী

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের জাতীয় পার্টির লাঙ্গলের মনোনীত প্রার্থী সামসুদ্দিন রিন্টু প্রার্থীতা প্রত্যাহার করে নৌকাকে সমর্থন জানিয়েছেন।
বৃহস্পতিবার (৪ জানুয়ারী) বেলা ১২টায় বাঘা মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত নৌকার নির্বাচনী জনসভায় জাতীয় পার্টির নেতাকর্মীদের সাথে নিয়ে তিনি মঞ্চে দাঁড়িয়ে এ সমর্থন জানান। এ সময় রাজশাহী জেলা জাতীয় পার্টির আহবায়ক লাঙ্গলের প্রার্থী সামসুদ্দিন রিন্টু বলেন, নৌকার প্রার্থী পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপিকে যারা ২০০৮ সালে এনেছিলেন, তারা আজকে নৌকার সাথে নেই। শাহরিয়ার আলম একজন সোনা, সোনা কখনো চাঁদি হয় না। বাঘা-চারঘাটের উন্নয়ন যেন থেমে না যায়। তাই উন্নয়ন অব্যাহত রাখতে আবারও নৌকাকে বিজয়ী করতে আহবান জানান। তিনি আরও বলেন, আমি জাতীয় পার্টি থেকে লাঙ্গলের মনোনয়ন নিয়ে গত উপজেলা পরিষদ নির্বাচনেও চেয়ারম্যান পদে অংশ গ্রহণ করেছিলাম। শাহরিয়ার আলম আমাকে ফোন করে প্রার্থীতা প্রত্যাহার করে নিতে বলেন। আমি তার কথা রেখেছি। তাই আপনাদের কাছে আমার অনুরোধ নৌকাকে ভোট দিয়ে বিপুল ভোটে বিজয়ী করবেন। আগামী ৭ জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি আমার প্রার্থীতা প্রত্যাহার করে নিয়ে নৌকাকে সমর্থন জানালাম। আয়োজিত নৌকার নির্বাচনী জনসভায় নৌকার প্রার্থী পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি বলেছেন, আমি ১৮ ডিসেম্বর থেকে প্রচারনা শুরু করেছি। প্রতিদিন পায়ে হেটে বাঘা ও চারঘাট উপজেলার বিভিন্ন গ্রামে গ্রামে গিয়ে ভোটারদের সাথে হাতে হাত মিলিয়ে ভোট প্রার্থনা করার সময়ে মুখের দিকে তাকিয়ে বুঝতে পেরেছি। তারা আমাকে চতুর্থবারের মতো আবারও ভোট দিয়ে বিজয়ী করবেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com