সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন

News Headline :
রাজশাহী সীমান্তে বিপুল ভারতীয় মদ জব্দ বদলগাছীতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ তৈরির বিভিন্ন রকম উপকরণ জব্দ করে তা ধ্বংস করা হয়েছে রংপুর কাস্টমস ও ভ্যাট কমিশনারের অপসারণ সহ  সাংবাদিকদের নিরাপত্তা  নিশ্চিতের দাবি  কিশোরগঞ্জে বালুবাহী মাহেন্দ্র ট্রলির ধাক্কায় ভ্যানচালক নিহত, ছেলে গুরুতর আহত নারীদের অহংকার এ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা; রাজপথ পেরিয়ে মাননীয় সংসদ সদস্যের দিকে পাবনা আরএম একাডেমির ৯০ ব্যাচের সকল প্রয়াত বন্ধুর স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাজশাহী সীমান্তে ভারতীয় মদ ও বিপুল পরিমান ইয়াবাসহ গ্রেফতার ১ রাজশাহীতে নকল স্টার সিগারেটের বড় চালান জব্দ, গ্রেফতার ১

নৌকার মাঝির বিপক্ষে নির্বাচন করছি, নৌকার বিপক্ষে না

Reading Time: < 1 minute

নিজস্ব সংবাদদাতা, বেড়া পাবনা:
নৌকার মাঝির বিপক্ষে নির্বাচন করছি, নৌকার বিপক্ষে নয়। এই এলাকার আওয়ামীলীগকে বাঁচানোর জন্য আমি এ নির্বাচনে অংশ নিয়েছি। শনিবার (২ ডিসেম্বর) সকাল ১১টায় রুপপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আফজাল হোসেনের সভাপতিত্বে আমিনপুর থানার নাটিয়াবাড়ি এলাকার অর্ঘ্য কনভেনশন সেন্টারে এক মতবিনিময় সভায় আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৬৯ পাবনা ২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে প্রার্থীতা ঘোষণা করে এ সব কথা বলেন পাবনা জেলা আওয়ামী লীগের সহ সভাপতি খন্দকার আজিজুল হক আরজু। তিনি আরো বলেন, বঙ্গবন্ধু কন্য সুযোগ দিয়েছে জনপ্রিয়তা যাচাই করার। তাই এ আসন থেকে আমি বিপুল ভোটে বিজয়ী হয়ে শেখ হাসিনাকে আসনটি উপহার দিতে চাই। আমি বিজয়ী হলে এ আসনে আওয়ামীলীগ হবে সুসংগঠিত । থাকবে না সহিংসতা,থাকবেনা দলের মধ্যে গ্রুপিং। শান্তিতে থাকবে এ আসনের মানুষ।মানুষ নিজেদের ভোট প্রয়োগের মাধ্যমে বুঝিয়ে দেবে এ আসনে কার জনপ্রিয়তা বেশি।
এ সভায় উপস্থিত ছিলেন পাবনা জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা কামরুজ্জামান উজ্জ্বল,সুজানগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র আব্দুল ওয়াহাব, সুজানগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল কাদের রোকন, সুজানগর উপজেলা ভাইস চেয়ারম্যান জিয়াউল হক কল্লোল, রুপপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাহারুল ইসলাম মহন, রাণীনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জিএম তৌফিকুল আলম পিযুস, দুলাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান সিরাজ,আহাম্মদপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামাল মিয়া, সাতবাড়িয়া ইউনিয়ন চেয়ারম্যান আবুল হোসেন, তাঁতীবন্দ ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল মতিন মৃধা, সাগরকান্দি ইউনিয়ন চেয়ারম্যান শাহীন চৌধুরী, ভায়না ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিন উদ্দীন, ঢালারচর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন ব্যাপারী, বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতা স্মৃতি পরিষদের পাবনা জেলা সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম স্বপন,মাশুমদিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মিরোজ হোসেন, ঢালারচর ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক মমিনুর রহমান মমিন, সুজানগর এনএ কলেজের অধ্যক্ষ আব্দুল কাদেরসহ আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের নেতা-কর্মীগণ।
উল্লেখ্য ৬৯ পাবনা ২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে সাবেক উপজেলার চেয়ারম্যান ও সংসদ সদস্য খন্দকার আজিজুল হক আরজু নির্বাচনে প্রতিদ্বন্দিতা করার জন্য মনোনয়নপত্র জমা দেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com