বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন

News Headline :
পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদীতে রাতের আঁধারে চলছে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব পাবনার সাঁথিয়ায় সড়ক দুর্ঘটনায় সিএনজি চালক নিহত কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণ চেক প্রদান পাবনায় পলিথিন কারখানায় অভিযান পলিথিন জব্দ জরিমানা আদায় ও কারখানা বন্ধ  রাসিকের ইতিহাসে প্রথমবার রুয়েট শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ ফুলপুরে মাদ্রাসার প্রথম সাময়িক পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ সাংবাদিকদের কল্যাণ ও অধিকার রক্ষায় বিএমএসএফকে ঢেলে সাজানো হচ্ছে বোরহানউদ্দিনে যুব রেড ক্রিসেন্টের ১৫ সদস্যের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে বুলবুল কলেজ শাখা ছাত্র দলের কর্মসূচি পাবনাকে সংযুক্ত করে ওয়াই টাইপ ব্রিজ হতে যাচ্ছে- শিমুল বিশ্বাস

পত্নীতলা ১৪ বিজিবি’র অভিযানে মাদক সম্রাজ্ঞী সাবিনাসহ আটক-৫

Reading Time: < 1 minute

মোঃ হাবিবুর রহমান,নওগাঁ:
নওগাঁর পত্নীতলা ব্যাটালিয়ন ১৪ বিজিবির অভিযানে মাদক সম্রাজ্ঞী সাবিনা ও তার ০৪ জন সহযোগীকে শনিবার (৯ সেপ্টেম্বর) আনুমানিক ভোর ৫টার সময় পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) এর অধীনে আগ্রাদ্বিগুন বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার শ্রী তপন কুমার সরকার এর নেতৃত্বে একটি Special Operations Team সীমান্ত পিলার ২৫৭/-৩ আর হতে আনুমানিক ০১ কি. মি. বাংলাদেশের অভ্যন্তরে চককাশিপুর গ্রাম (ইদগাহ মোড়) এলাকায় সালমা ভিলায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে পালিয়ে যাওয়ার সময় অত্র এলাকার মাদক সম্রাজ্ঞী সাবিনা ও তার ০৪ জন সহযোগীকে ৩৪ পুরিয়া (২৬ গ্রাম) হিরোইন, ৮৪ পিস ইয়াবা ট্যাবলেট, ১৪৮ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেনটাডল ট্যাবলেট, মাদক সেবীদের কাছ থেকে বিভিন্ন সময় গ্রহণকৃত ০১ ভরি ১৫ আনা ৫ রতি স্বর্ণালংকার, মাদক বিক্রয়ের মাধ্যমে প্রাপ্ত নগদ ৩,৯৭,৪৮০/- টাকা ও ভারতীয় রুপি ১০০ আটক করতে সক্ষম হয়। আটককারী ০৫ জন আসামীর মধ্যে মূলহোতা দুর্ধর্ষ মাদক চোরাকারবারি/ব্যবসায়ী ও এলাকায় মাদক সম্রাজ্ঞী হিসেবে পরিচিত মোছা. সাবিনা ইয়াছমিন (৪৪) কে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে দীর্ঘ ৭/৮ বছর ধরে সে মাদক ব্যবসার বড় নেটওয়ার্ক গড়ে তুলেছেন। সহযোগী হিসেবে মাদক ব্যবসায় তার বাবা, মেয়ে, ভাতিজা ও ভাগ্নি এ কাজ করে থাকে। বর্তমানে মাদক সম্রাজ্ঞী সাবিনার আগ্রাদ্বিগুন এলাকায় বিলাসবহুল বাড়ি রয়েছে এবং সে বিলাসী জীবন যাপন করে থাকে। এছাড়াও সাপাহার, পোরশা, পত্নীতলা, ধামইরহাট উপজেলা ও আশেপাশের এলাকায় তার নিজস্ব মাদক সিন্ডিকেট রয়েছে যার মাধ্যমে সে মাদকদ্রব্য কেনা-বেচা করে থাকে। আটককৃত মাদক ব্যবসায়ী, জব্দকৃত মাদক, মাদক বিক্রয়ের মাধ্যমে প্রাপ্ত টাকা ও স্বর্ণালংকারসহ মাদকদ্রব্য আইনে ধামইরহাট থানায় মামলা দায়ের পূর্বক পুলিশের নিকট হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন শনিবার বিকেল ৪ টায় এক প্রেস ব্রিফিংয়ে প্রেস উইং পত্নীতলা ব্যাটালিয়ন এসব তথ্য জানান।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com