বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন

News Headline :
পাবনায় দাদীকে হত্যা করে নাতনীকে ধর্ষনের পর হত্যার অভিযোগ চারঘাটে আমবাগান থেকে ২০০ পিস ভারতীয় ইয়াবা জব্দ মধুুমাস ঋতুরাজ বসন্ত মাসে প্রকৃতি তার নিজেকে সাঁজাতে ব্যস্ত থাকে অবহেলিত পাবনাকে উন্নয়নের শিখরে নিতে পাবনা সদরে মন্ত্রী দিতে তারেক রহমানের প্রতি পাবনাবাসীর আহবান রাজশাহী নগরীতে প্রতিপক্ষের ছোড়া গুলিতে শ্রমিক নিহত রাজশাহীতে বিপুল পরিমাণ ককটেল ও দেশীয় অস্ত্র জব্দ থিম ওমর প্লাজা পরিচালনা, মামলা ও সমঝোতা নিয়ে থিম রিয়েল এস্টেট জাকির এন্টারপ্রাইজের কাহিনি মধুপুরে স্বতন্ত্র প্রার্থীর  সংবাদ সম্মেলন পাবনায় যাত্রীবাহি ২ বাসের মুখোমুখি সংঘর্ষে ৫জন নিহত ২০জন আহত পাবনায় জামায়াত নেতা মুক্তিযোদ্ধাকে কুপিয়ে আহত করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল এরই প্রতিবাদে বিএনপি’র সংবাদ সম্মেলন

পদ্মা সেতু উত্তরে পুলিশের হাতে ২২ কেজি গাঁজাসহ গ্রেফতার ১

Reading Time: < 1 minute

মেহেদী সুমন,মুন্সীগঞ্জ:
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় পদ্মা সেতু (উত্তর) থানা পুলিশ গাঁজাসহ সিএনজি চালক মোঃ আমির হোসেন নামে এ কে গ্রেফতার করেছে। এ সময় সাথে থাকা অপর দুই সহযোগী পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।গতকাল বুধবার রাতে ২২ কেজি গাঁজাসহ তাকে আটক করা হয়। পদ্মা(উত্তর) থানা পুলিশের নিয়মিত টহলের সময় মেদেনীমন্ডল ইউনিয়ন দক্ষিণ মেদেনীমন্ডল মোঃ আব্দুল লতিফের মালিকানাধীন পদ্মা জেনারেল স্টোরের সামনে থেমে থাকা সিএনজির ভিতরে গাঁজা ভর্তি দুটি চটের বস্তা পাওয়া যায়। এসময় পদ্মা সেতু উত্তর থানার এএসআই (নিঃ)মোঃ আনিচুর রহমান ও এসআই (নিঃ) তাইফুর রহমান,আশিকুর রহমান সন্দেহ জনক ভাবে সিএনজির সহ তিন জন ব্যক্তি দেখে গাড়ি থামিয়ে সিএনজির মধ্যে থাকা চটের বস্তুার মধ্যে কি জানতে চায়। এক পর্যায়ে দুজন দৌড়িয়ে পালিয়ে যায়।তখন সিএনজি চালককে আটক করে তার সাথে থাকা বস্তা খুলে গাঁজা পাওয়া যায়।গাঁজাসহ তাকে থানায় নিয়ে আসা হয়।মামলার এজাহার সূত্রে জানা যায়, আসামি সিএনজি চালক মোঃ আমির হোসেন নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানার ব্রাক্ষনদি ইউনিয়নের ছোট মনোহরদি গ্রামের মৃত আব্দুল কাদিরের ছেলে।৬টি পোটলায় ২২ কেজি গাঁজা যার আনুমানিক বাজার মূল্য সাড়ে ৬ লাখ টাকা। ধারণা করা হচ্ছে গাঁজার এই চালান টি ঢাকার কেরানীগঞ্জ অথবা লৌহজংয়ের ঘোয়ালীমান্দ্রায় যাওয়ার সম্ভাবনা ছিল।গত বুধবার ঘোয়ালীমান্দ্রায় চিহ্নিত মাদক ব্যবসায়ীরা মাদক বিরোধী আন্দোলন করেছে।সুশীল সমাজের প্রতিনিধিরা ধারণা করছেন যে এই চালান টি ঘোয়ালীমান্দ্রায় প্রবেশ করতো।তাদের মাদক বিরোধী আন্দোলন ছিলো ভিন্ন রকম কৌশল। অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) মোঃ তোফায়েল হোসেন সরকার জানান, নিয়মিত টহলে মাদকের এই চালান টি সিএনজি চালকসহ আটক করা হয়েছে।নৌ পথে গাঁজার এই চালান টি আসছে ধারণা করা হচ্ছে। সিএনজি তে লোড করার সময় তাঁকে আটক করা হয়। আমার মনে হয় শুধু ২২ কেজি নয় আরও গাঁজা রয়েছে। থানায় মামলা দায়ের করা হয়েছে।বাকি আসামিদের ধরার জন্য অভিযান চালানো হবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com