মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন

News Headline :
চারঘাটে ৩৮৪ পিস ইয়াবা ও ২০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেপ্তার পাবনায় মানববন্ধন ও প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান মধুপুরে বিকাশের ব্যবসায়িক প্রবৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত পুলিশের নিয়োগ-বদলিতে রাজনৈতিক হস্তক্ষেপ নেই -রাজশাহীতে স্বরাষ্ট্রমন্ত্রী কুষ্টিয়ায় মাছরাঙা টেলিভিশনের ১৫ বছর পূর্তি উদযাপন সংবাদ সম্মেলনে অভিযোগ অস্বীকার উদ্দেশ্য প্রণোদিত সংবাদ প্রকাশের প্রতিবাদ নাজির হাসানের পাবনার আটঘরিয়ার একদন্তে সিঁধ কেটে ঘরে ঢুকে স্কুল শিক্ষিকাকে হত্যা টয়লেটের ট্যাংকি থেকে লাশ উদ্ধার রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট, হাসপাতালে চিকিৎসাধীন পাবনা জেলা জাসাসের আহবায়ক খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ বিশ্বের সঙ্গে শিক্ষার্থীদের সংযোগ গড়ে তুলতে হবে: শিমুল বিশ্বাস

পলকের উন্নয়ন অব্যাহত রাখতে পুনরায় নৌকায় ভোট চাইলেন তার সহধর্মিণী কনিকা

Reading Time: < 1 minute

শহিদুল ইসলাম সুইট, সিঙড়া নাটোর :
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নাটোর-৩ (সিংড়া) আসনের সংসদ সদস্য, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য যোগাযোগ ও প্রযুক্তি প্রতিমন্ত্রী ও নাটোর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাডভোকেট জুনাইদ আহমেদ পলক এর নির্বাচনী উঠান বৈঠকে চলনবিলের উন্নয়নকে অব্যাহত রাখতে পুনরায় নৌকায় ভোট চাইলেন প্রতিমন্ত্রী পলকের সহধর্মিণী ও সিংড়া উপজেলা আ’লীগের সহ-সভাপতি আরিফা জেসমিন কনিকা। বুধবার রাতে সিংড়া পৌরসভার ৮নং ওয়ার্ড আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের আয়োজনে উঠান বৈঠকে তিনি পলকের জন্য নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করেন। উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক নাজমুল হক বকুলের সঞ্চালনায় এতে বক্তব্য দেন সিংড়া উপজেলা আ’লীগের সহ-সভাপতি অধ্যক্ষ আতিকুর রহমান, পৌর আ’লীগের সভাপতি ডালিম আহমেদ ডন, সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন, সহ-সভাপতি ফাহমিদা আহমেদ আঁখি, মাহাবুব আলম বাবু প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে জুনাইদ আহমেদ পলক এর সহধর্মিণী ও সিংড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আরিফা জেসমিন কনিকা বাংলাদেশের জনগণের জন্য শেখ হাসিনার সরকারের গৃহীত এবং বাস্তবায়িত বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরার পাশাপাশি জুনাইদ আহমেদ পলক এর নেতৃত্বে সিংড়ার চলমান উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে পুনরায় নৌকা মার্কায় ভোট প্রার্থনা করেন। ৮নং ওয়ার্ডের সহস্রাধিক ভোটারের অংশগ্রহণে উঠান বৈঠকে ওয়ার্ডের বিভিন্ন মহল্লার সর্বস্তরের জনসাধারণ স্বতঃস্ফূর্তভাবে তাদের গুরুত্বপূর্ণ মতামত, পরামর্শ ও দাবি তুলে ধরেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com