বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০১:২২ অপরাহ্ন

News Headline :
বাংলা নববর্ষের শুভেচ্ছা পাবনায় নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলামের দৃঢ় অঙ্গীকার: দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, গড়বেন মডেল শহর র‌্যাবের অভিযানে বিদেশী রিভলভার ও গুলিসহ গ্রেফতার ১ যুক্তরাষ্ট্র স্বৈরতান্ত্রিক মনোভাব পরিত্যাগ করলেই দুই দেশের মধ্যে সমঝোতা সম্ভব: পেজেশকিয়ান বদলগাছীতে খাল পুনঃখনন উদ্বোধন করলেন সংসদ সদস্য ফজলে হুদা বাবুল তরুণ প্রজন্মকে বিসিএস নামক ‘অসুখ’ থেকে বের হতে হবে: ডা. জাহেদ রামেক হাসপাতালে ফ্যাসিস্ট সিন্ডিকেট অপসারণের দাবিতে রাজশাহীতে মানববন্ধন ভাঙ্গুড়ায় মাদকদ্রব্য ও অর্থ সহ ২ জন ‘ব্যবসায়ী কে আটক  ভাঙ্গুড়ায় বাঁশবাড়িয়া সাবমারসিবল সড়কের বেহাল দশা, ব্রিজ আছে কিন্তু রাস্তা নেই- জনদুর্ভোগ চরমে পাবনা সদর হাসপাতালে হাম ও হামের উপসর্গ নিয়ে ৫৯জন রোগী ভর্তি রয়েছে

পলাশবাড়ীতে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

Reading Time: < 1 minute

আঃ খালেক মন্ডল,গাইবান্ধা :
এতিম মাদ্রাসা শিক্ষার্থী, প্রতিবন্ধী, দুঃস্থ অসহায় ও ছিন্নমূল দরিদ্র শীতার্তদের মাঝে গাইবান্ধার আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি পলাশবাড়ী শাখার উদ্যোগে ৬শ’ শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি প্রতি বছরই সমাজের চিহ্নিত সুবিধা বঞ্চিত ও অবহেলিতদের মাঝে শীতবস্ত্র বিতরণ করে আসছে। এরই ধারাবাহিকতায় সদরের জামালপুর গ্রামে পলাশবাড়ী উলু-মুদ্দীন কওমী মাদ্রাসা, তারাবিয়াতুল সুন্নাহ মহিলা মাদ্রাসা, তাহফিজুল কোরআন রায়হানুল উলূম মাদ্রাসা শিক্ষার্থীসহ অন্যান্য মাদ্রাসা ও প্রতিবন্ধী সেবা সংস্থা (প্রসেস) ছাড়াও এলাকার দুঃস্থ অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পলাশবাড়ী শাখা ব্যবস্থাপক মো. কামরুল আহসান-এর সার্বিক তত্ত্বাবধানে এসব শীতবস্ত্র বিতরণ করেন ব্যাংকের এসটিও গোলাম সরোয়ার প্রধান, সিনিয়র এক্সিকিউটিভ অফিসার আরাফাতুল ইসলামসহ অন্যান্যরা। অত্র ব্যাংক শাখার উদ্যোগে এলাকার প্রতিবন্ধী, বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থী ও এতিমসহ শ্রমজীবি দুঃস্থ অসহায় শীতার্তদের মাঝে গত দু’সপ্তাহে ৬শ’ কম্বল বিতরণ করেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com