মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন

News Headline :
অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা

পলাশবাড়ীতে ইয়াবাসহ গ্রেফতার ২

Reading Time: < 1 minute

আঃ খালেক মন্ডল,গাইবান্ধা :
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় ৮শ’৪৫ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে র‌্যাব-১৩। একইসঙ্গে আশরাফুল ইসলাম (৩০) এবং তুহিন মিয়া (২৬) নামের দুই মাদক কারবারীকে গ্রেফতার করা হয়। সোমবার (১৫ জানুয়ারি) বিকেলে গাইবান্ধা র‌্যাব-১৩ ক্যাম্পের ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেফতার আশরাফুল ইসলাম সাদুল্লাপুর উপজেলার ইদিলপুর ইউনিয়নের ধারাই গ্রোমের মৃত তারা মিয়ার ছেলে এবং তুহিন মিয়া পলাশবাড়ী উপজেলার বিষ্ণপুর গ্রামের এনামুল হকের ছেলে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার সকাল ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এসময় পলাশবাড়ী উপজেলার ঠুটিয়াপুকুর এলাকায় মাদক বিক্রির অপেক্ষায় থাকা আশরাফুল ইসলাম ও তুহিন মিয়ার দেহ তল্লাশি করে ৮শ’৪৫ পিস ইয়াবা ট্যাবলেট জব্দসহ তাদের গ্রেফতার করা হয়। মাহমুদ বশির আহমেদ বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। এ ঘটনায় অন্যান্যদের বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে। তাদের পলাশবাড়ী থানায় হস্তান্তর করা হয়।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com