মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন

News Headline :
অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা

পলাশবাড়ীতে বাস ও টহল বিজিবি’র পিকআপের সংঘর্ষে বিজিবিসহ আহত -৮

Reading Time: < 1 minute

আঃ খালেক মন্ডল, গাইবান্ধা
গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার গাইবান্ধা টু পলাশবাড়ী সড়কের রাইচমিল নামক স্থানে যাত্রীবাহী বাসের সাথে বিজিবি বহনকারী টহলটিমের একটি পিকআপের সাথে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বিজিবির ৫ সদস্যসহ মোট ৮ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আজ ৫ জানুযারী শুক্রবার সকাল ১১ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানান, বগুড়া থেকে জে আর পরিবহণ নামের একটি যাত্রীবাহি বাস গাইবান্ধার দিকে যাচ্ছিলো। পথে বাসটি রাইচমিল এলাকায় পৌছিলের হঠাৎ করে পলাশবাড়ীর দিকে আসা বিজিবি বহনকারী একটি পিকআপের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং পিকআপটি ক্ষতিগ্রস্ত হয়। এসময় আহত হয় পিকআপে থাকা ৫ বিজিবির সদস্যসহ মোট ৮ জন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
এ বিষয়টি নিশ্চিত করে পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ আরজু মোহাম্মাদ সাজ্জাদ জানান, বাসের সাথে সংঘর্ষে নির্বাচনের দায়িত্বে থাকা বিজিবি বহনকারী পিকআপে থাকা ৫ জন সদস্যসহ ৮ জন আহত হয়েছে। তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। একই সাথে ক্ষতিগ্রস্ত বাস ও পিকআপটি সড়ক থেকে সরিয়ে নেয়া হয়েছে। তবে তিনি আহতদের পরিচয় জানাতে পারেননি।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com