শনিবার, ১৮ Jul ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন

News Headline :
১৮ জুলাই পাবনায় বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের উপর পুলিশ ও ছাত্রলীগের গুলির ঘটনার কোন বিচার হবে না ? মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন পাবনায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের উপর হামলা পাবনায় কবি “বন্দে আলী মিয়ার সাহিত্য কর্মে সমকালীন সমাজ” গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত পাবনায় লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে বাসের সংঘর্ষে ৩ জন নিহত আহত ১০ জন পাবনায় ২টি বিদেশি পিস্তল ম্যাগজিন ও গুলিসহ যুবক গ্রেপ্তার রাজশাহী মতিহার থানার ইন্সপেক্টর পরিচয়ে প্রতারণা, বিকাশে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাবনার ভাঙ্গুড়ায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক (CRN) বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত পাবনার আটঘরিয়ায় মিয়াপাড়ার আব্দুস সালাম ৬বছর ধরে শিকলবন্দী রহস্য উদঘাটনের দাবি এলাকাবাসীর ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ গৃহবন্দি

পলাশবাড়ীতে চাঞ্চল্যকর শিশু হত্যা মামলার প্রধান আসামী গণপিটুনিতে নিহত

Reading Time: < 1 minute

আঃ খালেক মন্ডল,গাইবান্ধা:
গাইবান্ধার পলাশবাড়ীতে চাঞ্চাল্যকর শিশু বাইজিদ হত্যা মামলার প্রধান আসামী সেরেকুল ইসলাম (৪৫) গণপিটুনিতে নিহত হয়েছেন।শনিবার (১৪ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ঘোড়াবান্ধা চৌরাস্তা বাজার এলাকায় এ নিহতের ঘটনা ঘটে। সে তালুক ঘোড়াবান্ধা (বালুখোলা) গ্রামের মজিবর রহমানের ছেলে।
স্থানীয়রা জানান, শিশু বাইজিদ হত্যা মামলার অন্যতম আসামী সেরেকুল ইসলাম সম্প্রতি উচ্চ আদালত থেকে জামিনে কারাগার থেকে বের হন। এদিন রাতে তিনি ঘোড়াবান্ধা চৌরাস্তা বাজারে আসেন। এদিকে উত্তেজিত জনতা তাকে ঘিরে ধরে। এসময় সেরেকুল বাঁচার জন্য বাজারের একটি হোটেলে আশ্রয় নেন। সেখানে শতাধিক জনতা তার উপর এলোপাথারি হামলা চালায়। একপর্যায়ে প্রকাশ্যে সেরেকুলকে পিটিয়ে হত্যা করা হয়।পলাশবাড়ী থানা অফিসার ইনচার্জ আরজু মো. সাজ্জাদ হোসেন বলেন, গণপিটুনির শিকার সেরেকুলকে উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নেয়া হয়। ওই রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন পলাশবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ এবং উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান।উল্লেখ্য; গত ৮ মে বিকেল তিনটার দিকে বাড়ির পাশে খেলতে গিয়ে নিখোঁজ হয় উপজেলার মনোহরপুর ইউনিয়নের তালুক ঘোড়াবান্ধা (বালুখোলা) গ্রামের সৌদি প্রবাসী তাহারুল ব্যাপারীর চার বছরের ছেলে বাইজিদ। পরদিন শিশুটির মা রায়হানা বেগম বায়োজিদের সন্ধানে পলাশবাড়ী থানায় সাধারণ ডায়েরি করেন। এরপর ১৩ মে সন্ধ্যা ৬টার দিকে উপজেলার মনোহরপুর ইউনিয়নের তালুক ঘোড়াবান্ধা বালুখোলা গ্রামের একটি ধানক্ষেত থেকে বাইজিদের খন্ডিত লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় শিশুর মা রাহেনা বেগম বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। এ মামলার অন্যতম আসামী শেরেকুল ইসলামকে গত ২৬ মে বগুড়া থেকে পুলিশ গ্রেফতার করে। পরে তিনি হাইকোর্ট থেকে জামিনে মুক্তি পেয়ে এলাকায় ফিরে আসেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com