বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১০ অপরাহ্ন

News Headline :
রাজশাহীতে বিএনপির একক প্রার্থী নিশ্চিত হবে: ভূমিমন্ত্রী মিনু বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কর্মসূচির উদ্বোধন কুষ্টিয়ায় হাজতখানায় লুঙ্গি ছিঁড়ে আসামির আত্মহত্যার চেষ্টা পাবনায় বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষীকি পালন অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত

পলাশবাড়ীতে জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

Reading Time: < 1 minute

আঃ খালেক মন্ডল,গাইবান্ধা:
গাইবান্ধার পলাশবাড়ীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী এবং বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক পৃথক তিনটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার (৩ আগস্ট) উপজেলা পরিষদ টাউন হলে উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুল হাসান রিহান-এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্লাপুর) নির্বাচনী আসনের সাংসদ ও কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অ্যাড. উম্মে কুলসুম স্মৃতি। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, পৌর মেয়র গোলাম সরোয়ার প্রধান বিপ্লব, জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি আবু বক্কর প্রধান, উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান এএএম রফিকুল ইসলাম মন্ডল রিপন, মোছা. আনোয়ারা বেগম, থানা অফিসার ইনচার্জ আরজু মো. সাজ্জাদ হোসেন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপন, সহ-সভাপতি ছাইফুলার রহমান চৌধুরী তোতা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান, কিশোরগাড়ী ইউপি চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক, বরিশাল ইউপি চেয়ারম্যান সাংবাদিক রফিকুল ইসলাম সরকার, প্রেস ক্লাব সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রতন প্রমুখ। এসময় উপজেলা প্রশাসনের অপরাপর দপ্তর কর্মকর্তা ছাড়াও রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।উল্লেখ্য; ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস, ৮ আগস্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী এবং ৫ আগস্ট বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী উদযাপনে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভায় সর্বসম্মতিক্রমে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com