বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন

News Headline :
রাজশাহীতে বিএনপির একক প্রার্থী নিশ্চিত হবে: ভূমিমন্ত্রী মিনু বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কর্মসূচির উদ্বোধন কুষ্টিয়ায় হাজতখানায় লুঙ্গি ছিঁড়ে আসামির আত্মহত্যার চেষ্টা পাবনায় বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষীকি পালন অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত

পলাশবাড়ীতে সহকারি কমিশনার (ভূমি) হিসেবে মাহমাদুল হাসান-এর যোগদান

Reading Time: < 1 minute

আঃ খালেক মন্ডল, গাইবান্ধা:
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় নবাগত সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে মো. মাহমাদুল হাসান যোগদান করেছেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি বিভাগে স্নাতকোত্তর ডিগ্রী শেষ করে (৩৭তম বিসিএস) প্রশাসন ক্যাডার সার্ভিসে অন্তর্ভূক্ত হয়ে প্রথমে টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারি কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করেন। বদলির আদেশ পাওয়ার পর তিনি গত রোববার (২৯ অক্টোবর) গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয়ে এবং সোমবার (৩০ অক্টোবর) আনুষ্ঠানিকভাবে সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে পলাশবাড়ীতে যোগদান করেন। এরআগে তিনি দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলায় সহকারি কমিশনার (ভূমি) হিসেবে কর্মরত ছিলেন। তিনি জামালপুর জেলার সদর উপজেলার পাথালিয়া গ্রামের বাসিন্দা। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং এক কন্যা সন্তানের জনক। তাঁর সহধর্মিনী শাহানা নাজনীন রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে প্রিন্সিপাল অফিসার হিসেবে কর্মরত আছেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com