বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৫:০২ অপরাহ্ন

News Headline :
পাবনায় দাদীকে হত্যা করে নাতনীকে ধর্ষনের পর হত্যার অভিযোগ চারঘাটে আমবাগান থেকে ২০০ পিস ভারতীয় ইয়াবা জব্দ মধুুমাস ঋতুরাজ বসন্ত মাসে প্রকৃতি তার নিজেকে সাঁজাতে ব্যস্ত থাকে অবহেলিত পাবনাকে উন্নয়নের শিখরে নিতে পাবনা সদরে মন্ত্রী দিতে তারেক রহমানের প্রতি পাবনাবাসীর আহবান রাজশাহী নগরীতে প্রতিপক্ষের ছোড়া গুলিতে শ্রমিক নিহত রাজশাহীতে বিপুল পরিমাণ ককটেল ও দেশীয় অস্ত্র জব্দ থিম ওমর প্লাজা পরিচালনা, মামলা ও সমঝোতা নিয়ে থিম রিয়েল এস্টেট জাকির এন্টারপ্রাইজের কাহিনি মধুপুরে স্বতন্ত্র প্রার্থীর  সংবাদ সম্মেলন পাবনায় যাত্রীবাহি ২ বাসের মুখোমুখি সংঘর্ষে ৫জন নিহত ২০জন আহত পাবনায় জামায়াত নেতা মুক্তিযোদ্ধাকে কুপিয়ে আহত করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল এরই প্রতিবাদে বিএনপি’র সংবাদ সম্মেলন

পলাশবাড়ীর আখিরা নদীতে নিখোঁজ আছিয়া লাশ করতোয়া নদীতে উদ্ধার

Reading Time: < 1 minute

আঃ খালেক মন্ডল,গাইবান্ধা:
অবশেষে করতোয়া নদীতে ভেসে উঠলো গাইবান্ধার পলাশবাড়ীর আখিরা নদীতে নিখোঁজ হওয়া নারী আছিয়া বেগমের মরদেহ।বুধবার (১৮ অক্টোবর) সকালে পলাশবাড়ী ঘোড়াঘাট উপজেলার সীমানা আমবাগানস্থ ত্রিমোহনী বীজ সংলগ্ন দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার অংশে করতোয়া নদীর কচুরি পানার সাথে মরদেহটি ভেসে ওঠে। পরে ঘোড়াঘাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা এবং ঘোড়াঘাট থানা পুলিশের একটি টিম স্থানীয়দের সহযোগীতায় নদী হতে মরদেহটি উদ্ধার করে।নিহত নারী পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের পশ্চিম মির্জাপুর গ্রামের মৃত মেরাজের কন্যা ৬০ বছর বয়সী বিধবা নারী আছিয়া বেগম। গত দুইদিন আগে পলাশবাড়ী উপজেলার উপর দিয়ে বয়ে যাওয়া খোর্দ্দটেংরা গ্রামের আখিরা নদী পারাপার হতে গিয়ে নিখোঁজ হয় এই নারী। পরে পলাশবাড়ী থানায় নিখোঁজ জিডি করে পরিবার। এরআগে আখিরা নদীতে নিখোঁজ হওয়ার পর তাকে উদ্ধারে চেষ্টা করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবরিদল।এ বিষয়ে ঘোড়াঘাট থানার অফিসার ইনর্চাজ আসাদুজ্জামান আসাদ জানান, উদ্ধার হওয়া মরদেহটি পলাশবাড়ীর আছিয়া বেগমের। কারো কোন অভিযোগ না থাকায় পরিবারের নিকট মরদেহটি হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com