বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন

News Headline :
রাজশাহীতে বিএনপির একক প্রার্থী নিশ্চিত হবে: ভূমিমন্ত্রী মিনু বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কর্মসূচির উদ্বোধন কুষ্টিয়ায় হাজতখানায় লুঙ্গি ছিঁড়ে আসামির আত্মহত্যার চেষ্টা পাবনায় বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষীকি পালন অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত

পলাশবাড়ীর সহকারী শিক্ষা অফিসার শ্রেষ্ঠ সহকারী উপজেলা শিক্ষা অফিসার নির্বাচিত হয়েছেন

Reading Time: < 1 minute

আঃ খালেক মন্ডল,গাইবান্ধা:
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৩ উপলক্ষে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় শ্রেষ্ঠ সহকারী উপজেলা শিক্ষা অফিসার নির্বাচিত হয়েছেন মো. আসাদুজ্জামান মন্ডল দোলন।তিনি রংপুর কারমাইকেল কলেজ হতে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রী শেষ করে ২০০৩ সালে প্রথমে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারি শিক্ষক হিসেবে চাকুরীতে যোগদান করেন। পরবর্তীতে তিনি ২০১৪ সালে গাইবান্ধা জেলার সাদুল্লাপুরে সহকারী উপজেলা শিক্ষা অফিসার হিসেবে চাকুরীতে যোগদান করেন। বর্তমানে তিনি পলাশবাড়ী উপজেলা শিক্ষা অফিসে সহকারী উপজেলা শিক্ষা অফিসার হিসেবে কর্মরত আছেন।এ উপজেলায় মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নের লক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে যুগোপযোগী করে গড়ে তোলার পাশাপাশি শতভাগ শিশু শিক্ষার্থী ভর্তি। করোনাকালীন শিখন-শিখানো কার্যক্রম, বিদ্যালয়গুলোর উন্নয়নমূলক কাজ ছাড়াও অন্যান্য কাজসমূহ শিক্ষা অফিসের নির্দেশনা মোতাবেক সঠিকভাবে তদারকি করাসহ শিক্ষকদের পেশাগত দায়িত্ব পালনে সহায়তা এবং উপজেলা শিক্ষা অফিসকে সার্বিকভাবে সেবা-সহযোগিতা প্রদানের মাধ্যমে অবিরাম কাজ করে যাচ্ছেন তিনি। তিনি রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার রামনাথপুর ইউনিয়নের মাদারপুর গ্রামের মো. মোজাম্মেল হক মন্ডল-এর ছেলে। এ পুরস্কার পেয়ে তিনি খুবই আনন্দিত। উপজেলা যাচাই-বাছাই কমিটি তাঁকে এ পুরস্কারে মনোনীত করায় কমিটির সকল সদস্যসহ প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা এবং ভালোবাসা জ্ঞাপন করেছেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com