বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১০ অপরাহ্ন

News Headline :
রাজশাহীতে বিএনপির একক প্রার্থী নিশ্চিত হবে: ভূমিমন্ত্রী মিনু বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কর্মসূচির উদ্বোধন কুষ্টিয়ায় হাজতখানায় লুঙ্গি ছিঁড়ে আসামির আত্মহত্যার চেষ্টা পাবনায় বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষীকি পালন অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত

পাংশায় আমেরিকা প্রবাসীর জমি দখল ও কিন্ডারগার্টেন স্কুল উচ্ছেদের অভিযোগ

Reading Time: < 1 minute

মোঃ জহুরুল ইসলাম,কুষ্টিয়া :
রাজবাড়ী জেলার পাংশার বাহাদুর পুরে আমেরিকা প্রবাসী তজরুল ইসলাম তপনের জমি দখল করে অবৈধ ভাবে বিল্ডিং করার অভিযোগ উঠেছে। প্রবাসী তপন জানান তাদের দাদার সম্পত্তি দাদার মৃত্যুর পর তাদের বাবা ও তিন ফুপু মালিক হন, আমেরিকা প্রবাসী তপন তার তিন ফুপুর জমি কিনে নেন, তারপর তাদের বাবার চার ছেলে মেয়ের মধ্যে এক ভাই ও এক বোনের জমি কিনে নেন তপন। সেখানে তপন তার নিজের জমিতে ২০০৩ সালে নতুনকুড়ী নামে একটি কিন্ডারগার্টেন স্কুলও গোড়ে তোলেন। ওই জমিতে মোট ৩৭ শতক জমির মধ্যে ২৭ শতক জমির মালিক প্রবাসী তপন, সেখানে নিজের বাবাতি ভাগ ও কেনা জমি সহ ২৭ শতক জমি তপনের বলে তিনি জানান। তপন দেশের বাইরে থাকায় তারই দুই ভাই জোর করে তপনের জমির উপরে বিল্ডিং গোড়ে তুলছে বড় ভাই সাইফুল ইসলাম তুহিন ও ছোট ভাই তরিকুল ইসলাম তরুন। প্রবাসী তপন জনান আমি দুই মাস পর দেশে আসবো জেনে আমারই দুই ভাই আগে ভাগে আমার জমিতে তাদের বিল্ডিং গোড়ে তুলছে, এবং আমার নিজের জমিতে স্কুল তারা ভেংগে দিচ্ছে, তারা যেভাবে বাচ্চাদের স্কুলের ভেতরে বড় বড় গর্ত খুরেছে বিল্ডিং করার জন্য তাতে যেকোন সময় বাচ্চাদের যেকোন বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এ-ব্যাপারে প্রবাসী তপন এর পক্ষে তারই মেজ ভাই তানজুল ইসলাম স্বপন ওই জমিতে আইনি পক্রিয়ায় ইঞ্জেংশন (১৪৪) ধারা জারি করেন। প্রবাসী তপন স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com