মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন

News Headline :
অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা

পাইকগাছায় ছাত্রীর যৌন পীড়নের অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেফতার

Reading Time: < 1 minute

মোঃ সফিয়ার রহমান পাইকগাছা, খুলনা :
পাইকগাছায় মাদরাসা ছাত্রীর যৌন নীপড়নের অভিযোগে একই মাদরাসা শিক্ষক ও ইমাম রহমতুল্লাহ (৪২)কে পুলিশ আটক করেছে। এ ঘটনায় ছাত্রীর নানী উপজেলার রাড়ুলী ইউনিয়নের কাঠিপাড়া গ্রামের বাবুল গাজীর স্ত্রী বাদী হয়ে থানায় মামলা করেছেন।
থানায় মামলা ও ছাত্রীর পরিবার জানায়, উপজেলার রাড়ুলী ইউনিয়নের কাঠিপাড়া গ্রামের সোহেল গাজীর মেয়ে স্থানীয় নূরানী মাদরাসায় লেখাপড়া করেন। ছাত্রীর নানী হাসিনা জানান, মেয়ে-জামাই ঢাকায় গার্মেন্টস চাকুরী করার কারনে নাতনী আমার বাড়িতে থেকে লেখাপড়া করেন। প্রতিদিনের ন্যায় সে বৃহস্পতিবার মাদ্রাসায় যায়। ঐ ছাত্রী অভিযোগ করেন মাদরাসা ছুটির পর ১২ টার দিকে এক ছাত্রীর মারফতে শিক্ষকের ব্যবহৃত থালা বাসন পরিস্কারের কথা বলে আমাকে মাদরাসাস্থ তার থাকার কক্ষে নিয়ে দরজা বন্দ করে দেয়। দু’এক কথায় হুজুর যৌন পীড়নের চেষ্টা করেন। এক পর্যায়ে দরজা খুলে দৌড়ে পালিয়ে এসে নানীকে ঘটনা খুলে বলি। ঘটনার প্রাথমিক সত্যতার কথা বলে ওসি মোঃ জিয়াউর রহমান বলেন, ছাত্রীর নানী হাসিনা বেগম বাদী হয়ে মাদরাসা শিক্ষক রহমতুল্লাহ মোল্লা’র বিরুদ্ধে নারী শিশু নির্যাতন দমন আইনের ২০০০ (সংশোধিত ২০০ ৩) এর ১০ ধারায় মামলা করেছেন, যার নং-২। এ মামলায় গ্রেফতারকৃত আসামীকে শুক্রবার পাইকগাছার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com