শনিবার, ১৮ Jul ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন

News Headline :
১৮ জুলাই পাবনায় বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের উপর পুলিশ ও ছাত্রলীগের গুলির ঘটনার কোন বিচার হবে না ? মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন পাবনায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের উপর হামলা পাবনায় কবি “বন্দে আলী মিয়ার সাহিত্য কর্মে সমকালীন সমাজ” গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত পাবনায় লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে বাসের সংঘর্ষে ৩ জন নিহত আহত ১০ জন পাবনায় ২টি বিদেশি পিস্তল ম্যাগজিন ও গুলিসহ যুবক গ্রেপ্তার রাজশাহী মতিহার থানার ইন্সপেক্টর পরিচয়ে প্রতারণা, বিকাশে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাবনার ভাঙ্গুড়ায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক (CRN) বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত পাবনার আটঘরিয়ায় মিয়াপাড়ার আব্দুস সালাম ৬বছর ধরে শিকলবন্দী রহস্য উদঘাটনের দাবি এলাকাবাসীর ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ গৃহবন্দি

পাইকগাছায় ১৫ দিনেই ধসে পড়েছে কপোতাক্ষের ১২ লক্ষ টাকার বাঁধ

Reading Time: < 1 minute

মোঃ ইকবাল হোসাইন, খুলনা:
কপোতাক্ষের খুলনার পাইকগাছা উপজেলার কাশিমনগর বাজারের ভাঙ্গন প্রতিরোধে পাউবোর জরুরী ভিত্তিতে নির্মিত ১২০ মিটারের জিও ব্যাগের বাঁধটি মাত্র ১৫ দিনেই ধ্বসে পড়েছে। ফলে ফের ভয়াবহ হুমকির মুখে পড়েছে ৩ কোটি ২৫ লক্ষ টাকা ব্যয়ে সেখানে নির্মাণাধীন গ্রামীণ অবকাঠামো উন্নয়ন (সি আর এম আই ডিপি) প্রকল্পের ৪ তলা ফাউন্ডেশনের দ্বিতল বিশিষ্ঠ গ্রামীণ মার্কেটের ভবনসহ বাজার, মাসজিদ ও হাটের বিস্তীর্ণ এলাকা। এর আগে ভাঙ্গনের মুখে বাপাউবোর জরুরী ভিত্তিতে বাঁধ নির্মাণ প্রকল্পের আওতায় ১১লক্ষ ৭১ হাজার টাকা ব্যয়ে মাত্র ১৫ দিন আগে জিও ব্যাগ দিয়ে পাইলিংয়ের কাজ করা হয়। তবে অপরিকল্পিতভাবে নির্মিত বাঁধটি মাত্র ক’দিনের ব্যবধানেই পানির চাপে ধসে পড়েছে। এসময় পাইলিংয়ের টানা (সরু তার) দিয়ে বাঁধা খুঁটাগুলি উপড়ে মাটিসহ জিও ব্যাগ নিয়ে পাইলিংটি নদীর পানিতে হেলে পড়েছে। ফলে নতুন করে বাঁধ এলাকায় বড় বড় ফাঁটল দেখা দিয়েছে। বর্তমানে নদীতে জোয়ারের প্রবল চাপে যেকোন সময় ভাঙ্গন প্রসারতা বৃদ্ধি পেয়ে গোটা বাঁধটি নিয়ে নদীর পানিতে ফেলবে বলেও আশঙ্কা করা হচ্ছে।
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (বাপাউবো) অর্থায়নে বাঁধগুলো নির্মাণের আগে মূলত প্রি-ওয়ার্কের সময় প্রকল্পে পানির মধ্যেই লুটপাটের আয়োজন করা হয় বলেও মন্তব্য করেন স্থানীয়রা। এরপর ঠিকাদারদের সাথে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পরস্পর যোগসাজসে যেনতেন ভাবে বাঁধটি নির্মাণ করে দূর্নীতি-অনিয়মের আশ্রয় নেয়া হয়েছে।
এবিষয়ে বাপাউবোর পাইকগাছা উপজেলা সহকারী প্রকৌশলী রাজু হাওলাদারের কাছে জানতে চাইলে তিনি বলেন, বাঁধ নির্মাণের সময় তিনি ছিলেন না। এছাড়া জরুরী ভিত্তিতে বাঁধ নির্মাণ প্রকল্পের আওতায় ১১.৭১ লক্ষ টাকা ব্যয়ে বাস্তবায়ন হলেও ঠিকাদার কে ছিলেন তা জানতেন না।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com