মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন

News Headline :
অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা

পাওয়ানাদারের ভয়ে সেই ইজিবাইক চালক বাড়ি ছাড়া

Reading Time: < 1 minute

সোহাগ আলী ঝিনাইদহ:
ঝিনাইদহের কালীগঞ্জে ছিনতাই হওয়া ইজিবাইকের পাওনা টাকা পরিশোধ করতে না পেরে পরিবার নিয়ে বাড়ি ছাড়লেন ইজিবাইক চালক মমিনুর।বিভিন্ন এনজিও থেকে টাকা নিয়ে ইজিবাইক কিনে পরিবার নিয়ে জীবিকা নির্বাহ করতেন মমিনুর ।গত ১৬ জুন (২০২৩) উপজেলার বলরামপুর বাজার সংলগ্ন রাস্থায় দিন-দুপুরে ফিল্মি স্টাইলে মমিনুরের ইজিবাইক ছিনতাই করে নেয় একদল ছিনতাইকারী।ঐ রাতেই মমিনুর বাদী হয়ে কালীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন।পরদিন সকালে অভিযোগ তদন্তকারী কর্মকর্তা কালীগঞ্জ থানার এসআই ফেরদৌস মমিনুরকে বাড়ি থেকে ডেকে এনে দুই হাজার টাকা দাবি করেন।হতদরিদ্র মমিনুর টাকা দিতে ব্যর্থ হলে অভিযোগটি আর আলোর মুখ দেখেনি।২১ দিন পার হলেও মমিনুরের ইজিবাইক আর উদ্ধার হয়নি।এদিকে এ ইজিবাইক কেনার জন্য মমিনুর যেসব এনজিও থেকে টাকা লোন স্বরুপ নিয়েছিল তারাও চাপ দিতে থাকে ।এনজিও ও ইজিবাইকের টাকা পরিশোধ করতে না পারায় রাতের আধারে বাবা-মা, স্ত্রী ও ভাই-বোনকে নিয়ে পালিয়ে যান মমিনুর।
মমিনুরের কয়েকজন প্রতিবেশী জানান,ঈদুল আজহার দুই দিন পর সকালে উঠে দেখি ওদের বাড়ি তালা লাগানো ,তাদের পোষা হাস-মুরগী ও কবুতর তাদের বাড়িতে নেই।তারা এখন কোথায় আছে এ ব্যাপারে আমরা জানিনা।
তারা আরো জানান ,মমিনুর অনেক কষ্টে ইজিবাইক কিনেছিল,কিন্তু ইজিবাইকটি হারিয়ে সে অসহায় হয়ে পড়ে ,আবার থানা পুলিশও তাকে সাহায্য করেনি। কালীগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ মাহবুবুর রহমান জানান ,ঘটনাটি আমি যোগদানের পূর্বের ।তদন্ত কার্যক্রম বর্তমানে কি পর্যায়ে আছে আমি খোজ-খবর নিয়ে দেখছি ।ইজিবাইক উদ্ধারে জোরালোভাবে কাজ করা হবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com