সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন

News Headline :
পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদীতে রাতের আঁধারে চলছে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব পাবনার সাঁথিয়ায় সড়ক দুর্ঘটনায় সিএনজি চালক নিহত কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণ চেক প্রদান পাবনায় পলিথিন কারখানায় অভিযান পলিথিন জব্দ জরিমানা আদায় ও কারখানা বন্ধ  রাসিকের ইতিহাসে প্রথমবার রুয়েট শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ ফুলপুরে মাদ্রাসার প্রথম সাময়িক পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ সাংবাদিকদের কল্যাণ ও অধিকার রক্ষায় বিএমএসএফকে ঢেলে সাজানো হচ্ছে বোরহানউদ্দিনে যুব রেড ক্রিসেন্টের ১৫ সদস্যের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে বুলবুল কলেজ শাখা ছাত্র দলের কর্মসূচি পাবনাকে সংযুক্ত করে ওয়াই টাইপ ব্রিজ হতে যাচ্ছে- শিমুল বিশ্বাস

পানি উন্নয়ন বোর্ডের জায়গা দখল করে দোকানপাট-আলসে খানা নির্মাণ

Reading Time: < 1 minute

নিজস্ব সংবাদদাতা,কুষ্টিয়া:
কুষ্টিয়া কুমারখালী উপজেলায় পানি উন্নয়ন বোর্ডের জায়গা দখল করে রেস্টুরেন্ট ও দোকানপাট নির্মাণের অভিযোগ উঠেছে। তবে দখল হয়ে যাওয়া ওই জায়গাগুলোতে দীর্ঘদিন ধরে নির্মাণকাজ চললেও এ বিষয়ে নির্বিকার পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। এতে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় ও সচেতন মহল।জানা গেছে, উপজেলার চাপড়া ইউনিয়নের বাঁধবাজার এলাকা পানি উন্নয়ন বোর্ডের কোটি টাকার জায়গা রক্ষনা বেক্ষনের নামে রিঙ্কু নামে এক প্রভাবশালী ব্যক্তি দোকান ও রেস্টুরেন্ট নিমার্ণ করেছে।তবে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলছেন দোকান ঘর নির্মাণ করার খবর পেয়ে তা বন্ধ করে দেওয়া হয়েছে।স্থানীয়দের অভিযোগ, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের উদাসীনতায় ও কিছু অসাধু কর্মচারীদের যোগসাজসে দিন দিন স্থানীয় প্রভাবশালীরা পানি উন্নয়ন বোর্ডের জায়গা অবৈধভাবে দখল করে রেস্টুরেন্টে ও দোকানপাট গড়ে তুলছেন।নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়দের অনেকেই জানান, রহস্যজনক কারণে কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ডের এসবের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিচ্ছে না। এ বিষয়ে দ্রুত ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।এ বিষয়ে জানতে চাইলে অভিযোক্ত রিঙ্কু বলেন, আমার বাড়ির পাশে,আমার জায়গার মাথায় তাই আমি সেখানে দোকান ও রেস্টুরেন্ট করেছি এতে পানি উন্নয়ন বোর্ডের কাছ থেকে অনুমতি নেয়া লাগবে কেন।এ বিষয়ে কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ডের দায়িত্ব থাকা কর্মকর্তা বলেন, জায়গা দখল করে দোকান নির্মানের বিষয়টি শুনে কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। জায়গা উদ্ধারসহ দখলদারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com