সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন

News Headline :
রাজশাহী সীমান্তে বিপুল ভারতীয় মদ জব্দ বদলগাছীতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ তৈরির বিভিন্ন রকম উপকরণ জব্দ করে তা ধ্বংস করা হয়েছে রংপুর কাস্টমস ও ভ্যাট কমিশনারের অপসারণ সহ  সাংবাদিকদের নিরাপত্তা  নিশ্চিতের দাবি  কিশোরগঞ্জে বালুবাহী মাহেন্দ্র ট্রলির ধাক্কায় ভ্যানচালক নিহত, ছেলে গুরুতর আহত নারীদের অহংকার এ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা; রাজপথ পেরিয়ে মাননীয় সংসদ সদস্যের দিকে পাবনা আরএম একাডেমির ৯০ ব্যাচের সকল প্রয়াত বন্ধুর স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাজশাহী সীমান্তে ভারতীয় মদ ও বিপুল পরিমান ইয়াবাসহ গ্রেফতার ১ রাজশাহীতে নকল স্টার সিগারেটের বড় চালান জব্দ, গ্রেফতার ১

পাবনায় অর্থের অভাবে চিকিৎসা হচ্ছে না শিক্ষার্থী সবুজ আলীর

Reading Time: < 1 minute

সেলিম মোর্শেদ রানা, পাবনা :

অর্থের অভাবে চিকিৎসা হচ্ছে না সবুজ আলীর। সবুজ আলী পাবনার আতাইকুলা থানার ভুলবাড়িয়া গ্রামের হতদরিদ্র কৃষক মো. নাজিম উদ্দিন এর ছেলে। সে পাবনা শহীদ এম.মুনসুর আলী কলেজের অর্নাস দ্বিতীয় বর্ষের মেধাবী ছাত্র। চিকিৎসার জন্য সবার সহযোগিতা কামনা করছেন তার বাবা। চিকিৎসকরা জানিয়েছেন, সবুজ আলীর দুইটা কিডনিই নষ্ট। পেশাগত ভাবে সবুজ আলীর পিতা একজন কৃষক মা গৃহিণী । সবুজ আলীর পিতা বলেন, নিজ বসতভিটা ছাড়া তেমন কোন যায়গা জমি নেই তাঁর। দুই ছেলে ও স্ত্রীসহ চার জনের সংসারে অনেক কষ্টে ভরণপোষণের ব্যবস্থা করতে হয় তাকে। সবুজ আলী দীর্ঘদিন যাবত অসুস্থ, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সবুজ আলীকে ঢাকার শ্যামলী কিডনি হাসপাতালে ভর্তি করা হয়েছে। অর্থের অভাবে ছেলেকে ঢাকায় চিকিৎসা করাতে পারছেন না তার বাবা। চিকিৎসকের পরামর্শ ও পরীক্ষা নীরিক্ষা শেষে জানাগেছে সবুজ আলীর দুইটা কিডনিই নষ্ট হয়ে আছে। এজন্য তাকে দ্রæত অপারেশন করাতে হবে। এ অপারেশন করাতে প্রায় ২০ লাখ টাকার প্রয়োজন যা একার পক্ষে যোগার করা অসহায় গরীব পিতার সম্ভব না। তাই অসহায় পিতা অসুস্থ ছেলের চিকিৎসার জন্য দেশবাসী সকলের সহোযোগিতা কামনা করছেন। অসুস্থ সবুজ আলী বলেন, হয়তো আর আমার বেঁচে থাকা হবে না। হবে না আর লেখা পড়া । আমার গরীব বাবার পক্ষে সম্ভব না এত টাকার ব্যবস্থা করা। তাই বেঁচে থাকার জন্য সকলের সহযোগিতা কামনা করছেন তিনি। তার পরিবারের সাথে যোগাযোগ ও সাহায্যের জন্য ০১৭৮৩-৮০০১২১ (মোঃ হাসান আলী, ইউনিয়ন ব্যাংক একাউন্ট, পাবনা আতাইকুল্লা ব্রাঞ্চ, ০৪৭১১১০০০০২২৮)।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com