মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৯:০১ অপরাহ্ন

News Headline :
র‌্যাব-১২, সিপিসি-২ পাবনার অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ১ জন পলাতক আসামী গ্রেফতার কারাগারে থাকা গোলাম রাব্বানীর বিরুদ্ধে ফের যৌন নিপীড়নে আরও একটি মামলা দায়ের নকলের দায়ে কিশোরগঞ্জে এসএসসি কেন্দ্রে অভিযান: তিন শিক্ষকসহ বহিষ্কার ৪ আটক ২ ব্র্যাক ডেইরির উদ্যোগে “আদর্শ দুগ্ধ খামার ব্যবস্থাপনা ও আধুনিক প্রযুক্তি সম্প্রসারণ” শীর্ষক এক প্রশিক্ষণ অনুষ্ঠিত রাজশাহীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার জনগণ ভালো থাকা মানে সরকার ভালো থাকা মধুপুরে- আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম বদলগাছীতে কৃষি ও পুষ্টি উন্নয়ন বিষয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত বেতুয়ান গ্রামে গুমানি নদীর উপর স্বপ্নের ব্রিজ নির্মাণ বাস্তবায়নের পথে রাজশাহীতে আদালতের পেশকারের কাছে চাঁদা দাবি দুই বছর পর ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার দুদকের ৬ মামলায় পাবনা মানসিক হাসপাতালের সাবেক পরিচালককে জেল হাজতে প্রেরন

পাবনায় ঋনের কিস্তি দিতে না পারায় এনজিও’র বিরুদ্ধে ঋন গ্রহিতাকে তুলে নিয়ে নির্যাতনের অভিযোগ

গুরত্বর আহত রোজীনা পাবনা সদর হাসপাতালে অবিরত রক্ত বোমি করছে।

Reading Time: < 1 minute

নিজস্ব সংবাদদাতা, পাবনা:
পাবনায় প্রতিশ্রুতি নামে একটি এনজিও’র কিস্তির টাকা দিতে না পারায় রোজিনা খাতুন (৫৫) নামে এক ঋন গ্রহিতাকে তুলে নিয়ে নির্যাতনের অভিযোগ করেছে ভুক্তভুগির পরিবার। বুধবার বিকালে পাবনা পৌর দক্ষিন রাঘবপুর আরিফপুর গোরস্থানের কাছে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, প্রতিশ্রুতি দোগাছি শাখা থেকে রোজিনা খাতুন কিস্তিতে ঋন গ্রহন করে। বিভিন্ন সমস্যার কারনে বেশ কয়েকটি কিস্তি বকেয়া পড়ে। বুধবার বিকেল প্রতিশ্রুতি এনজিও’র ২জন মহিলাসহ ৮/১০জনের একদল সদস্য রোজিনা খাতুনের বাড়িতে আসেন। এ সময় এনজিও’র লোকজন টাকা পরিশোধের জন্য রোজিনা খাতুনকে চাপ প্রয়োগ করতে থাকে। কিস্তির টাকা দিতে না পারায় এনজিও’র লোকজন রোজিনাকে জোর পুর্বক বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে প্রতিশ্রুতি কার্যালয়ের একটি বাথরুমে আটকে রেখে শারীরিক ও মানসিক নির্যাতন করে। পরে এলাকাবাসী প্রতিশ্রুতি এনজিও’র কার্যালয়ের সামনে গিয়ে প্রতিবাদ জানালে রাত সাড়ে ৯টার দিকে রোজিনাকে ছেড়ে দেয়। রোজিনা বাড়িতে এসে কাউকে কিছু না বলে বাথরুমে প্রবেশ করে টয়লেট পরিস্কার করার এসিড পান করে আত্মহত্যার চেষ্টা করে। এ সময় রোজিনার চিৎকারে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে পাবনা সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে। পরে রোজিনার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। রাত ৩টায় রোজিনা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে জরুরী বিভাগে পৌছে। সেখানেই সে চিকিৎসাধীন রয়েছে। তার অবস্থা আশংকাজনক বলে জানিয়েছে চিকিৎসক। রোজিনা খাতুন পাবনা পৌর দক্ষিনরাঘবপুর মহল্লার মোঃ আমজাদ খা’র স্ত্রী। স্থানীয়রা েএ ঘটনায় এনজিও কর্মকর্তাদের গ্রেফতার পুর্বক শাস্তির দাবী জানান। ঘটনার বিষয়ে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কৃপা সিন্ধু বালা জানান, আমি খবর পেয়ে নিজে ঘটনাস্থল পরিদর্শন করি। আহত রোজিনার মায়ের সাথে কথা বলি। এছাড়া আহত রোজিনার জবানবন্দি নেওয়ার জন্য পাবনা সদর থানার এসআই রাসেলকে আমি রাজশাহী পাঠিয়েছি। তবে আমি জানতে পেরেছি, রোগীর অবস্থা সংকটাপন্ন। রোজীনার স্বজনদের আইনগত প্রক্রিয়া গ্রহনের জন্য থানায় আসতে বলেছি। বৃহস্পতিবার রাতের মধ্যে আইনগত প্রক্রিয়া গ্রহন করা হবে। অপরাধী যেই হোক তাকে কোন ভাবেই ছাড় দেওয়া হবে না। তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনা হবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com