বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন

News Headline :
চারঘাটে ৩৮৪ পিস ইয়াবা ও ২০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেপ্তার পাবনায় মানববন্ধন ও প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান মধুপুরে বিকাশের ব্যবসায়িক প্রবৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত পুলিশের নিয়োগ-বদলিতে রাজনৈতিক হস্তক্ষেপ নেই -রাজশাহীতে স্বরাষ্ট্রমন্ত্রী কুষ্টিয়ায় মাছরাঙা টেলিভিশনের ১৫ বছর পূর্তি উদযাপন সংবাদ সম্মেলনে অভিযোগ অস্বীকার উদ্দেশ্য প্রণোদিত সংবাদ প্রকাশের প্রতিবাদ নাজির হাসানের পাবনার আটঘরিয়ার একদন্তে সিঁধ কেটে ঘরে ঢুকে স্কুল শিক্ষিকাকে হত্যা টয়লেটের ট্যাংকি থেকে লাশ উদ্ধার রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট, হাসপাতালে চিকিৎসাধীন পাবনা জেলা জাসাসের আহবায়ক খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ বিশ্বের সঙ্গে শিক্ষার্থীদের সংযোগ গড়ে তুলতে হবে: শিমুল বিশ্বাস

পাবনায় প্রবাসীর স্ত্রী-সন্তান হত্যার রহস্য উদঘাটন ৩জন গ্রেফতার

Reading Time: < 1 minute

নিজস্ব সংবাদদাতা, পাবনা:
পাবনার চাটমোহর উপজেলার ফৈলজানা ইউনিয়নের দিঘুলিয়া গ্রামে গত ২৫ জানুয়ারী রাতে মালয়েশিয়া প্রবাসী আব্দুর রশিদের স্ত্রী লাবনী খাতুন ও আট বছরের শিশু সন্তান রিয়াদ হোসেনকে শ^াসরোধ করে হত্যার রহস্য উদঘাটন করেছে পুলিশ। হত্যার সাথে জড়িত ৩জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, চাটমোহর উপজেলার দিঘুলিয়া গ্রামের মোজাম আলী ওরফে মোজাম্মেলের ছেলে মো: হোসেন আলী (৩৭), তার ছোট ভাই সাদ্দাম হোসেন (২৭) ও রাজবাড়ি জেলার খানখানাপুর দত্তপাড়ার মো: মোস্তফা মীজির ছেলে মো: হমায়ন মীজি ওরফে হৃদয়।
বৃহস্পতিবার(০১ ফেব্রæয়ারী) দুপুরে পাবনার পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আকবর আলী মুনসী জানান, টাকা ও স্বর্ণালংকারের লোভে গত ২৫ জানুয়ারী গভীর রাতে লাবনী খাতুন ও তার শিশু সন্তান রিয়াদ হোসেনকে হত্যা করে আটককৃতরা।
এ ঘটনায় নিহত লাবনী খাতুনের বড় ভাই শাহাদৎ হোসেন বাদী হয়ে অজ্ঞাত ব্যাক্তিদের নামে চাটমোহর থানায় মামলা দায়ের করেন। ঘটনার পর পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় গোপালগঞ্জ জেলা থেকে তিনজনকে আটক করা হয়। পুলিশ আটককৃতদের কাছ থেকে নগদ ত্রিশ হাজার টাকা, স্বর্ন ও রুপার অলংকার উদ্ধার করে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে, জানান পাবনার পুলিশ সুপার।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, অতিরিক্তি পুলিশ সুপার মাসুদ আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আবু বক্কর সিদ্দিক, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) হাসিবুল বেনজির।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com