শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন

News Headline :
পাবনায় হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপিত আটঘরিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দিল্লিতে মহাবিপদ সংকেত জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় পাহাড়পুরের যুবকের মৃত্যু ‘পয়েন্ট খোলা, তবুও লাইন ক্লিয়ার! অল্পের জন্য রক্ষা বেনাপোল এক্সপ্রেস’ ভুয়া পুলিশ পরিচয়ে বিআরটিএ কার্যালয়ে উপস্থিত যুবক গ্রেফতার আটঘরিয়ায় কমিউনিটি ভিত্তিক ভার্মিকম্পোস্ট (কেঁচো সার) উৎপাদন শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় আমার কন্ঠ থাকবে সোচ্চার: শিমুল বিশ্বাস হারানো ১২৫ মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিল আরএমপি পাবনা জেলা কাব ক্যাম্পুরির উদ্বোধন

পাবনায় র‌্যাবের অভিযানে ১০৫ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

Reading Time: < 1 minute

এমজে সুলভ খান, পাবনা:
পাবনার র‌্যাবের অভিযানে বেড়া থানা এলাকা থেকে ১০৫ কেজি গাঁজা সহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে। ২৩ ফেব্রুয়ারী বৃহস্পতিবার গভীর রাতে গাঁজা উদ্ধার ও ২ ব্যবসায়ীকে গ্রেফতার করা হয় বলে আজ শুক্রবার সকালে পাবনা র‌্যাব ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন র‌্যাব-১২ সিপিসি-২ কোম্পানী কমান্ডার। গাঁজা পরিবহনের কাজে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করেন অভিযান দল।র‌্যাব-১২ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন বৃহস্পতিবার গভীর রাতে মাদক পরিবহন হচ্ছে এমন তথ্যে তারা অভিযান পরিচালনা করে। র‌্যাব-১২ সিপিসি-২ কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার মোঃ তৌহিদুল মবিন খান এবং স্কোয়াড কমান্ডার সিনিয়র এ এসপি কিশোর রায়ের নেতৃত্বে র‌্যাবের একটি অভিযান দল পাবনা বেড়া উপজেলার সিএনবি মোড়ে করতোয়া কুরিয়া সার্ভিসের সামনে অভিযান পরিচালনা করে। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা ট্রাক নিয়ে পালানোর সময় অভিযান দলের কাছে তারা গ্রেফতার হয়।

এ সময় র‌্যাব ট্রাকে তল্লাশি করে ১০৫ কেজি গাঁজা উদ্ধার করে। এ ঘটনায় ট্রাকে থাকা দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে অভিযান দল। আটককৃতরা হলেন হলেন কুমিল্লা জেলার কোতয়ালী থানার শ্যামপুর গ্রামের মৃত সিরাজ মিয়ার ছেলে মোঃ রবিউল হাসান (৩৫) ও একই জেলার বুড়িচং থানার রাজাপুর গ্রামের মোঃ জমাদিউস সানীর ছেলে মোঃ শাহাদত হোসেন (২৪)। এ ঘটনায় আসামীদের বিরুদ্ধে পাবনা বেড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে এবং গাঁজাসহ আসামীদের থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com