শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন

News Headline :
র‌্যাব-১২, সিপিসি-২ পাবনার অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ১ জন পলাতক আসামী গ্রেফতার কারাগারে থাকা গোলাম রাব্বানীর বিরুদ্ধে ফের যৌন নিপীড়নে আরও একটি মামলা দায়ের নকলের দায়ে কিশোরগঞ্জে এসএসসি কেন্দ্রে অভিযান: তিন শিক্ষকসহ বহিষ্কার ৪ আটক ২ ব্র্যাক ডেইরির উদ্যোগে “আদর্শ দুগ্ধ খামার ব্যবস্থাপনা ও আধুনিক প্রযুক্তি সম্প্রসারণ” শীর্ষক এক প্রশিক্ষণ অনুষ্ঠিত রাজশাহীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার জনগণ ভালো থাকা মানে সরকার ভালো থাকা মধুপুরে- আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম বদলগাছীতে কৃষি ও পুষ্টি উন্নয়ন বিষয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত বেতুয়ান গ্রামে গুমানি নদীর উপর স্বপ্নের ব্রিজ নির্মাণ বাস্তবায়নের পথে রাজশাহীতে আদালতের পেশকারের কাছে চাঁদা দাবি দুই বছর পর ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার দুদকের ৬ মামলায় পাবনা মানসিক হাসপাতালের সাবেক পরিচালককে জেল হাজতে প্রেরন

পাবনায় র‍্যাবের‍ অভিযানে ৩০গ্রাম হেরোইনসহ ১ জন গ্রেফতার

Reading Time: < 1 minute

সংবাদ বিজ্ঞপ্তি, র‍্যাব-১২ সিপিসি-২:
পাবনায় র‍্যাবের‍ অভিযানে ৩০ (ত্রিশ) গ্রাম অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য হেরোইনসহ ০১ জন গ্রেফতার। মোঃ মারুফ হোসেন পিপিএম অধিনায়ক, র‍্যাব-১২, সিরাজগঞ্জ মহোদয়ের নির্দেশনায় অদ্য ২৪/০১/২০২৪ তারিখ ১২.৪৫ ঘটিকায় সিপিসি-২, পাবনার কোম্পানি কমান্ডার মেজর মোঃ এহতেশামুল হক খান এর নেতৃত্বে র‍্যাব-১২, সিপিসি-২, পাবনা কোম্পানির একটি চৌকষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, চাঁপাইনবাবগঞ্জ হইতে ঢাকাগামী একটি বাসে কতিপয় মাদক ব্যবসায়ী অবৈধ নেশা জাতীয় মাদকদ্রব্য হেরোইন নিয়ে ঢাকা অভিমুখে গমণ করবে। উক্ত তথ্যের ভিত্তিতে ‘‘নাটোর জেলার বড়াইগ্রাম থানাধীন নাটোর-ঢাকা মহাসড়কের বনপাড়া মোড় গ্রামীণ ট্রাভেলস কাউন্টার এর সামনে পাকা রাস্তার উপর’’ যানবাহন তল্লাশী অভিযান শুরু করে। অভিযান পরিচালনাকালে গ্রামীণ ট্রাভেলস নামক যাত্রীবাহী বাস হতে ৩০ গ্রাম হেরোইন, মোবাইল-০২টি, সীমকার্ড-০২টি, নগদ ২,০৫০/- টাকাসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীর নামঃ মোঃ সুলতানুল হাসান সজল (২১), পিতা-মোঃ শামসুল হক, মাতা-মৃত রানু বেগম, সাং-বাসুদেবপাড়া মাহিলাড়া, থানা-গৌরনদী, জেলা-বরিশাল ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, এই মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন জেলায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য হেরোইন বিক্রয় করে আসছিল।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়ের করত জব্দকৃত আলামতসহ তাকে নাটোর জেলার বড়াইগ্রাম থানায় হস্তান্তর করা হয়েছে।

স্বাক্ষরিত-মোঃ এহ্তেশামুল হক খান(মেজর)কোম্পানি কমান্ডার,র‍্যাব-১২, সিপিসি-২, পাবনা

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com