বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন

News Headline :
পাবনায় দাদীকে হত্যা করে নাতনীকে ধর্ষনের পর হত্যার অভিযোগ চারঘাটে আমবাগান থেকে ২০০ পিস ভারতীয় ইয়াবা জব্দ মধুুমাস ঋতুরাজ বসন্ত মাসে প্রকৃতি তার নিজেকে সাঁজাতে ব্যস্ত থাকে অবহেলিত পাবনাকে উন্নয়নের শিখরে নিতে পাবনা সদরে মন্ত্রী দিতে তারেক রহমানের প্রতি পাবনাবাসীর আহবান রাজশাহী নগরীতে প্রতিপক্ষের ছোড়া গুলিতে শ্রমিক নিহত রাজশাহীতে বিপুল পরিমাণ ককটেল ও দেশীয় অস্ত্র জব্দ থিম ওমর প্লাজা পরিচালনা, মামলা ও সমঝোতা নিয়ে থিম রিয়েল এস্টেট জাকির এন্টারপ্রাইজের কাহিনি মধুপুরে স্বতন্ত্র প্রার্থীর  সংবাদ সম্মেলন পাবনায় যাত্রীবাহি ২ বাসের মুখোমুখি সংঘর্ষে ৫জন নিহত ২০জন আহত পাবনায় জামায়াত নেতা মুক্তিযোদ্ধাকে কুপিয়ে আহত করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল এরই প্রতিবাদে বিএনপি’র সংবাদ সম্মেলন

পাবনার ঈশ্বরদীতে ট্রেনে কাটা লাশ উদ্ধার দ্রুততার সাথে বেওয়ারিশ হিসেবে দাফন

Reading Time: < 1 minute

নিজস্ব সংবাদদাতা, ঈশ্বরদী পাবনা :
পাবনা জেলার ঈশ্বরদীর পাকশী রেল স্টেশনের পাশ থেকে গত শনিবার (২৪ জুন) সকালে ট্রেনে কাটা একজনের লাশ উদ্ধার করে রেল পুলিশ। লাশ উদ্ধারের পর তাৎক্ষণিক পাবনায় নিয়ে ময়নাতদন্ত শেষে বেওয়ারিশ লাশ হিসেবে আঞ্জুমান মফিদুলের মাধ্যমে সেখানেই দাফন করে। জানা যায়, অজ্ঞাত হিসেবে যাকে দাফন করা হয়েছে সেই লাশটি ঈশ্বরদীর পাকশী ইউনিয়নের নতুন রুপপুর দক্ষিণপাড়া গ্রামের ও রুপপুর বিবিসি বাজারের পান ব্যবসায়ী মধু দোকানদারের ছেলে আজাদ (৪০) এর। এলাকাবাসী জানায়, নিহত আজাদ এর বাড়ির পাশের এক ব্যক্তির সাথে বিরোধ থাকায় রাতে বাড়ি ফেরার সময় আজাদকে ধাওয়া করে কয়কজন। এরপর থেকেই সে সারারাত নিঁখোজ ছিল। ট্রেনে কেটে মারা যাওয়ার বিষয়টি পাবনায় লাশ দাফনের পর বিকেলে জানতে পারে তার পরিবার। নিহত আজাদের স্ত্রী শাহানাজ বেগম জানান, বাড়ির পাশের কয়েকজন আজাদকে মারতে বাড়িতে এসেছিল। তারা আজাদকে মেরে ফেলার হুমকি দিয়ে চলে যায়। সারারাত আজাদ বাড়িতে ফেরেনি, তার কাছে কোন ফোন না থাকায় আমরা খোঁজ নিতে পারিনি। বিকেলে তার মৃত্যুর খবর পাই। তিনি আরও বলেন, আমার স্বামীকে পরিকল্পিত ভাবে মেরে ফেলে আতœহত্যা করেছে বলে প্রচার করা হচ্ছে। সে কিছুতেই আতœহত্যা করতে পারে না। তাকে রাতেই তারা মেরে রেল লাইনে ফেলে রেখেছিল। আমি আমার স্বামী হত্যার বিচার চাই। ঈশ্বরদী রেলওয়ে পুলিশ (জিআরপি) থানার ইনচার্জ মিহির রঞ্জন দেবনাথ জানান, সকালে পাকশী রেল স্টেশন এর পাশ থেকে দ্বিখন্ডিত অজ্ঞাত লাশটি আমরা উদ্ধার করি। লাশের কোন পরিচয় না পাওয়ায় পাবনায় ময়নাতদন্ত শেষে বেওয়ারিশ হিসেবে আঞ্জুমান মফিদুলের মাধ্যমে সেখানে দাফন করা হয়। ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার জানান, পাকশীতে রেলে লাশ উদ্ধারের বিষয়টি রেল পুলিশ বা অন্য কেউ জানায়নি। রাতে বিষয়টি জেনেছি। এ বিষয়ে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com