সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন

News Headline :
পাবনা জেলা পুলিশ মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হরমুজের নিরাপত্তায় মিত্রদের সহযোগিতা চাইছেন ট্রাম্প জাতিসংঘ অধিবেশনে সভাপতি পদে রাশিয়ার সমর্থন চাইলেন শামা ওবায়েদ কুষ্টিয়ায় সড়ক দূর্ঘটনা রোধে প্রয়োজনীয়পদক্ষেপ গ্রহণের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত ইরান যুদ্ধের মধ্যেই জাপানে ক্ষেপনাস্ত্র ছুঁড়ল উত্তর কোরিয়া রাজশাহীতে বিপুল পরিমান ইস্কাফ সিরাপসহ মাদক কারবারী গ্রেফতার আসলাম স্মৃতি সংঘের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পাবনার ভাঙ্গুড়া শরৎনগর হাটের টোল রেট পুনঃনির্ধারণের দাবি; জেলা প্রশাসকের কাছে আবেদন পাবনার ভাঙ্গুড়ায় আগুনে পুড়ে নিঃস্ব ৪ পরিবার, অসহায়দের পাশে উপজেলা প্রশাসন পাবনার ভাঙ্গুড়ায় মশক নিধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

পাবনার ঈশ্বরদীতে পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ আহত ১০

Reading Time: < 1 minute

নিজস্ব সংবাদদাতা,ঈশ্বরদী পাবনা
পাবনার ঈশ্বরদীতে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সাবেক ইউপি চেয়ারম্যান জিয়াউল হাসান সন্টু সরদার ও কয়েকজন মহিলাসহ কমপক্ষে ১০-১৫ জন আহত হয়েছে। মঙ্গলবার (২৬ এপ্রিল) সন্ধ‍্যা ৭টার দিকে উপজেলার সাহাপুর ইউনিয়নের রহিমপুর এলাকায় এ ঘটনা ঘটেছে।
মারাত্মক আহত সন্টু সরদার ও আহতদের স্বজনরা অভিযোগ করেন, স্থানীয় একটি মসজিদের কমিটি নিয়ে দীর্ঘদিন ধরে দু পক্ষের মধ‍্যে বিরোধ চলে আসছিল। এ ঘটনার জের ধরেই মসজিদের ইমাম সানাউল্লাহ নূরী,হাসেম মেম্বার ও ছাইদার সরদারের নেতৃত্বে একদল দূর্বৃত্ত দেশীয় ধারালো অস্ত্র নিয়ে অতর্কিতভাবে হামলা চালিয়ে মারাত্মক জখম করে। আহতদের ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, পরিস্থিতি শান্ত করতে এলাকায় পুলিশ মোতায়েন করে জোড়ালো অভিযান চালমান রয়েছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব‍্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com