বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন

News Headline :
পাবনায় দাদীকে হত্যা করে নাতনীকে ধর্ষনের পর হত্যার অভিযোগ চারঘাটে আমবাগান থেকে ২০০ পিস ভারতীয় ইয়াবা জব্দ মধুুমাস ঋতুরাজ বসন্ত মাসে প্রকৃতি তার নিজেকে সাঁজাতে ব্যস্ত থাকে অবহেলিত পাবনাকে উন্নয়নের শিখরে নিতে পাবনা সদরে মন্ত্রী দিতে তারেক রহমানের প্রতি পাবনাবাসীর আহবান রাজশাহী নগরীতে প্রতিপক্ষের ছোড়া গুলিতে শ্রমিক নিহত রাজশাহীতে বিপুল পরিমাণ ককটেল ও দেশীয় অস্ত্র জব্দ থিম ওমর প্লাজা পরিচালনা, মামলা ও সমঝোতা নিয়ে থিম রিয়েল এস্টেট জাকির এন্টারপ্রাইজের কাহিনি মধুপুরে স্বতন্ত্র প্রার্থীর  সংবাদ সম্মেলন পাবনায় যাত্রীবাহি ২ বাসের মুখোমুখি সংঘর্ষে ৫জন নিহত ২০জন আহত পাবনায় জামায়াত নেতা মুক্তিযোদ্ধাকে কুপিয়ে আহত করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল এরই প্রতিবাদে বিএনপি’র সংবাদ সম্মেলন

পাবনার ঈশ্বরদীতে বালুর স্তুপে চাপা পড়ে ৩য় শ্রেনীর দুই ছাত্রের মৃত্যু

Reading Time: < 1 minute

মোঃমোবারক বিশ্বাস,পাবনা:
পাবনার ঈশ্বরদীতে বালুর স্তুপের নিচে চাপা পড়ে হিমেল হোসেন ও জিহাদ নামের তৃতীয় শ্রেনীর দুই ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গত রবিবার (৭ আগস্ট) সন্ধায় ঈশ্বরদীর সাড়া ইউনিয়নের পাথরপারা এলাকার বালু ব্যবসায়ী মারুফ হোসেনের বালুর স্তুপের বালুর নিচে চাপা পড়ে তাদের মৃত্যু হয়। নিহত দুই শিশুর বাড়ি সাঁড়া ইউনিয়নের পাথর পাড়া এলাকায়।স্থাণীয়রা জানান, রোববার বিকেলে স্কুল থেকে বাড়ি ফিরে সাঁড়া পদ্মা নদীর তীরে বালুর স্তুপে বন্ধুদের সাথে শিশু হিমেল ও জিহাদ খেলাধুলা করছিল। এসময় বৃষ্টির পানিতে বালু নরম থাকায় বালু ধ্বসে ওই দুই শিশুর গায়ের উপর পড়ে বালির নিচে আটকে যায়।এ সময় অন্য শিশুদের চিৎকারে আশেপাশের লোকজন ঘটনাস্থলে এসে তাদের উদ্ধার করে রাতে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
নিহত জিহাদ সাঁড়া ইউনিয়নের পানিহাটা গ্রামের দিনমজুর আহসান আলীর ছেলে ও হিমেল একই গ্রামের দিনমজুর আশরাফুল ইসলামের ছেলে। তারা সাঁড়া পানিহাটা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেনীর ছাত্র ছিল।ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি অরবিন্দ সরকার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, যেহেতু ঘটনাস্থল পদ্মা নদীর তীরে তাই নৌ পুলিশ পরবর্তি আইনগত ব্যবস্থা গ্রহন করিবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com