মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০২ অপরাহ্ন

News Headline :
অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা

পাবনার ঈশ্বরদীতে বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ২জন নিহত ৫জন আহত

Reading Time: < 1 minute

নিজস্ব সংবাদদাতা, পাবনা ঃ
পাবনার ঈশ্বরদীতে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ঈশ^রদী ইপিজেডের একটি পোশাক কারখানার দুই র্কমর্কতা নিহত হয়ছে। শনিবার (২০জানুয়ারী) সকাল সাড়ে ৭টার দিকে কুষ্টিয়া-নাটোর মহাসড়কের মিরকামারী কোলের কান্দি বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে ঘন কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটতে পারে।
নিহতরা হলেন, ঈশ্বরদী উপজেলার মুলাডুলি ইউনিয়নের শেখপাড়া গ্রামের আব্দুর রউফের ছেলে মো: নাসিম হোসেন, পাবনা সদর উপজেলার পৌর রাধানগর সুব্রত কুমার কুন্ডুর ছেলে অমিত কুমার কুন্ডু। এ ঘটনায় আহত হয়েছে মাইক্রোবাসের চালকসহ আরো ৫জন। আহতদেরকে উদ্ধার করে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। পরে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়। ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়দের সহায়তায় নিহত ও আহতদের উদ্ধার করে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়।
পুলিশ জানান, কুষ্টিয়া থেকে ছেড়ে আসা এস এন পরিবহন উপজেলার মিরকামারী কোলের কান্দি বটতলা এলাকায় এলে বিপরীতমুখী একটি মাইক্রোবাসের সঙ্গে ওই বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেয় দুই জনের মত্যু হয়। ঘটনাস্থ’ল থেকে মরদেহসহ বাস ও মাইক্রোবাস উদ্ধার করে পাকশী হাইওয়ে থানায় নিয়ে যায়। আইনি ব্যবস্থা শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
পাকশী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশিষ কুমার স্যান্যাল দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন। পাবনার ঈশ্বরদী ইপিজেডের (বেপজার) কাউন্সিলর কাম ইন্সপেক্টর জানান, ইপিজেডের রেঁনেসা লিমিটেডের দুই কর্মকর্তা সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। তারা সকালে বাসা থেকে কর্মস্থলে আসছিল।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com