রবিবার, ২৮ Jun ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন

News Headline :
পাবনা জেলা প্রশাসকের নির্দেশনায় ভাঙ্গুড়ার আশ্রয়ণ প্রকল্প পরিদর্শনে এসিল্যান্ড; বাতিলের ঘোষণা  বিক্রি হওয়া ঘরের বরাদ্দ পাবনায় নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধ এবং বাল্যবিবাহ বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা জাতীয় বাজেট দেশের গুরুত্বপূর্ণ দলিল; প্রফেসর ড. মো. ফজলুল হক পাবনার আটঘরিয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচি নওগাঁর বদলগাছীতে দলীয় প্রভাব খাটিয়ে জমি দখলের চেষ্টা পাবনায় চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় কারিগরি শিক্ষার ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত পাবনার ভাঙ্গুড়ায় আশ্রয়ণ প্রকল্পের ৩৫ টি ঘর বিক্রির অভিযোগ পরিত্যক্ত ঘরে চলছে জুয়া-মাদক ও অনৈতিক কর্মকাণ্ড  রাজশাহীর বিনোদপুরে দুই রেস্তোরাঁয় হামলা, বিস্ফোরণ: দুই মামলায় জামায়াত নেতা-সহ ৩০ জন আসামী নগরীর মেহেরচন্ডী এলাকায় বাবাকে হত্যা করে পালালো রাবি শিক্ষার্থী

পাবনার ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় ৩জন নিহত

Reading Time: < 1 minute

নিজস্ব প্রতিনিধি, পাবনা:
পাবনার ঈশ্বরদীতে ট্রাক-মোটরসাইকেল এবং ব্যাটারি চালিত ভ্যানের সংঘর্ষে তিনজন নিহত হয়েছে।
আজ শুক্রবার সকালে পাবনা-পাকশী বগামিয়া সড়কের আওতাপাড়া শালবাগান নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ট্রাকটি বেপরোয়া গতিতে শালবাগান এলাকার কাছে রাস্তার বাঁক পার হচ্ছিল। এ সময় বিপরিতদিক থেকে আসা আটো ভ্যান এর সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। ট্রাকটি নিয়ন্ত্রন হারিয়ে মোটর সাইকেলকেও চাপা দেয়। ঘটনাস্থলেয় মোটরসাইকেল আরোহী ও অটো ভ্যানচালক নিহত হয়। অটো ভ্যানের অপর আরোহী গুরত্বর আহত অবস্থায় ঈশ্বরদী স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া পথে তার মৃত্যু হয়।
নিহতরা হলেন, ঈশ্বরদী উপজেলার সাহাপুর ইউনিয়নের বাঁশেরবাদা গ্রামের বাহাদুর খা’র ছেলে ভ্যান চালক মুনছুর আলী খা (৩৫), চর আওতাপাড়া গ্রামের মৃত সুবাহান শাহ’র ছেলে ভ্যানের যাত্রী সাইদুল শাহ (৫৫) এবং পাবনা সদর উপজেলার ছাতিয়ানি মধ্য পাড়া এলাকার আব্দুল মান্নানের ছেলে মটরসাইকেল আরোহী রুপপুর প্রকল্পের শ্রমিক আসিফুজ্জামান (৩০)। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com