বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন

News Headline :
পাবনার ঈশ্বরদীতে অতিরিক্ত লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে পল্লী বিদ্যুৎ সমিতির এক সদস্যকে আটকে রাখার অভিযোগ গুরুতর অসুস্থ সাংবাদিক সাইদুরকে দেখতে গেলেন আরইউজে সভাপতি আব্দুল আউয়াল বিএমডিএর নির্বাহী পরিচালক হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন মোঃ জাহাঙ্গীর আলম খান বছরে ৮ মাস ভোগান্তিতে কুমারখালীর ২ ইউনিয়নের ১ লাখ বাসিন্দা ব্রিটিশ আমলের টানেলের নিচে জলাবদ্ধতা  পাবনার সাঁথিয়ায় বিএনপি নেতার বাড়িতে ককটেল হামলা ও অগ্নিসংযোগ  ১১টি পেট্রোল বোমা উদ্ধার চারঘাটে ৩৮৪ পিস ইয়াবা ও ২০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেপ্তার পাবনায় মানববন্ধন ও প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান মধুপুরে বিকাশের ব্যবসায়িক প্রবৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত পুলিশের নিয়োগ-বদলিতে রাজনৈতিক হস্তক্ষেপ নেই -রাজশাহীতে স্বরাষ্ট্রমন্ত্রী কুষ্টিয়ায় মাছরাঙা টেলিভিশনের ১৫ বছর পূর্তি উদযাপন

পাবনার সাঁথিয়ায় নানা আয়োজনে মাহান মে দিবস পালিত

Reading Time: < 1 minute

এম.জে সুলভ, পাবনা :
“শ্রমিক মালিক ঐক্য গড়ি স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি” এই শ্লোগান প্রতিপাদ্য করে পাবনার সাঁথিয়ায়  উদযাপিত হয়েছে মহান মে দিবস। সোমবার (০১ মে ) সকালে থানা চত্বর থেকে জাতীয় শ্রমিক লীগ সাঁথিয়া উপজেলার উদ্দোগে এক বর্ণাঢ্য রেলী বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় আওয়ামীলীগ কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্টিত হয়। সাঁথিয়া উপজেলা সিএনজি মালিক শ্রমিক সমিতির সভাপতি মানিক মিয়া রানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার এ্যাড. শামসুল হক টুকু এমপি।
এ ছাড়া আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাসান আলী খাঁন, পৌর মেয়র মাহবুবুল আলম বাচ্চু, জাতীয় শ্রমিক লীগ সাঁথিয়া উপজেলা শাখার সভাপতি মোঃ হুমায়ুন কবির রশিদ সহ আরো অনেকে।
উল্লেখ্য ১৮৮৬ সালের ১ মে মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটের শ্রমিকরা ৮ ঘন্টা কাজের দাবিতে জীবন উৎসর্গ করেছিলেন। তদের ওই আত্মদানের মধ্য দিয়ে শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠত হওয়াকে প্রতি বছর এই দিনে সারা বিশ্বে স্মরন করা হয়।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com