মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১০:০৭ অপরাহ্ন

News Headline :
চারঘাটে ৩৮৪ পিস ইয়াবা ও ২০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেপ্তার পাবনায় মানববন্ধন ও প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান মধুপুরে বিকাশের ব্যবসায়িক প্রবৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত পুলিশের নিয়োগ-বদলিতে রাজনৈতিক হস্তক্ষেপ নেই -রাজশাহীতে স্বরাষ্ট্রমন্ত্রী কুষ্টিয়ায় মাছরাঙা টেলিভিশনের ১৫ বছর পূর্তি উদযাপন সংবাদ সম্মেলনে অভিযোগ অস্বীকার উদ্দেশ্য প্রণোদিত সংবাদ প্রকাশের প্রতিবাদ নাজির হাসানের পাবনার আটঘরিয়ার একদন্তে সিঁধ কেটে ঘরে ঢুকে স্কুল শিক্ষিকাকে হত্যা টয়লেটের ট্যাংকি থেকে লাশ উদ্ধার রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট, হাসপাতালে চিকিৎসাধীন পাবনা জেলা জাসাসের আহবায়ক খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ বিশ্বের সঙ্গে শিক্ষার্থীদের সংযোগ গড়ে তুলতে হবে: শিমুল বিশ্বাস

পাবনার সাঁথিয়ায় শিক্ষককে পিটিয়ে আহত করার অভিযোগ প্রতিবেশির উপর

Reading Time: < 1 minute

সেলিম মোর্শেদ রানা, পাবনা :
ক্লাস চলাকালীন সময়ে শ্রেণী কক্ষে ঢুকে পিটিয়ে রক্তাক্ত করে হাসপাতালে পাঠানোর অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে সাঁথিয়া পৌরসভা পুটিপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে। আহত প্রধান শিক্ষক একেএম জহুরুল হককে তার সহকর্মীরা সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে তিনি এখনো চিকিৎসাধীন রয়েছে।
প্রধান শিক্ষক জানান, দীর্ঘদিন পুটিপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে প্রধান শিক্ষক একেএম জহুরুল হকের সাথে পাশর্^বর্তী নজরুল ইসলামের ছেলে শফিকুল ইসলাম কালুদের সাথে বিরোধ চলে আসছিল। এরই জেরে সস্প্রতি ১লা বৈশাখে কালু ওই প্রধান শিক্ষকের নিকট চাঁদা দাবী করলে তিনি তা দিতে অপরাগতা প্রকাশ করেন। এতে ক্ষিপ্ত হয়ে কালু গত শনিবার(১৬ এপ্রিল) দুপুরে তৃতীয় শ্রেণীর ক্লাস চলাকালীন সময় জোর করে শ্রেণী কক্ষে ঢুকে প্রধান শিক্ষককে পিটিয়ে রক্তাক্ত করে চলে যায়। পরে অন্যান্য শিক্ষকেরা তাকে উদ্ধার করে সাঁথিয়া হাসপাতালে ভর্তি করেন। এ ব্যাপারে গতকাল সাঁথিয়া থানায় সাধারণ ডায়েরি করা হয়। ঘটনার সাথে জড়িত মূল হোতাকে আটক করেছে পুলিশ।
সাঁথিয়া উপজেলা প্রাথমকি শিক্ষা সমিতির সদস্যরা বলেন, একজন সরকারী কর্মচারী তার পাঠদানের সময় শ্রেণী কক্ষে ঢুকে ন্যাক্কারজনক এ হামলার দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করছি।
সাঁথিয়া থানা অফিসার ইনচার্জ আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম বলেন, এই ঘটনায় ১ জনকে আটক করেছি, তদন্ত সাপেক্ষে আইানানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com