শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন

News Headline :
পাবনায় নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধ এবং বাল্যবিবাহ বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা জাতীয় বাজেট দেশের গুরুত্বপূর্ণ দলিল; প্রফেসর ড. মো. ফজলুল হক পাবনার আটঘরিয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচি নওগাঁর বদলগাছীতে দলীয় প্রভাব খাটিয়ে জমি দখলের চেষ্টা পাবনায় চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় কারিগরি শিক্ষার ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত পাবনার ভাঙ্গুড়ায় আশ্রয়ণ প্রকল্পের ৩৫ টি ঘর বিক্রির অভিযোগ পরিত্যক্ত ঘরে চলছে জুয়া-মাদক ও অনৈতিক কর্মকাণ্ড  রাজশাহীর বিনোদপুরে দুই রেস্তোরাঁয় হামলা, বিস্ফোরণ: দুই মামলায় জামায়াত নেতা-সহ ৩০ জন আসামী নগরীর মেহেরচন্ডী এলাকায় বাবাকে হত্যা করে পালালো রাবি শিক্ষার্থী কিশোরগঞ্জে মানবেতর জীবনযাপন অনাহারে দিন কাটছে বৃদ্ধ দুর্গাচরণের

পাবনার সুজানগরে এবং সাঁথিয়ায় কৃষকদের দুটি পেয়াজ সংরক্ষনাগার উদ্বোধন

Reading Time: < 1 minute

এস এম আলম, পাবনা :

কৃষি মন্ত্রী মো: আব্দুর রাজ্জাক বলেছেন, দেশে পর্যাপ্ত পেঁয়াজ উৎপাদন হলেও একটি ব্যবসায়িক সিন্ডিকেট কৃত্রিম সংকট সৃষ্টি করে অধিক মুনাফা লুটে নেয়। কৃষক পর্যায়ে পেয়াজ সংরক্ষন করা গেলে, রোধ করা সম্ভব হবে এ সিন্ডিকেটের অপতৎপরতা। তিনি সুজানগরের পুরাডাঙ্গা বাজার এবং সাঁথিয়ার বনগ্রামে পুর্বপাড়ায় কৃষকদের দুটি পেয়াজ সংরক্ষনাগার উদ্বোধন শেষে তিনি একথা বলেন। এসময় উপস্থিত ছিলেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার এ্যাডভোকেট শামসুল হক টুকু এমপি, কৃষি মন্ত্রানালয়ের সচিব ওয়াহিদা আক্তার, পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির, সুজানগর উপজেলার চেয়ারম্যান শাহিনুজ্জামান, সুজানগর আওয়ামীলীগের সভাপতি আব্দুল ওহাব, পাবনা জেলা আওয়ামীলীগের সভাপতি রেজাউল রহিম লাল, পাবনা জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আ স ম আব্দুর রহিম পাকন, পাবনা জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন, পাবনা পুলিশ সুপার আকবর আলী মুন্সী, পাবনা সদর উপজেলার চেয়ারম্যান মোশারফ হোসেন, পাবনা জেলা কৃষকলীগের সভাপতি শহিদুর রহমান, গয়েশপুর ইউনিয়নের চেয়ারম্যান মোতাহার হোসেন, কৃষি সম্প্রসারন অধিদপ্তরের মহাপরিচালক বাদল চন্দ্র বিশ্বাস, বিনার মহাপরিচালক মির্জা মোফাজ্জল ইসলাম, পাবনা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক ড. মো জামালউদ্দিন সহ কৃষি বিভাগের উর্ধবত্বন কর্মকর্তারা। মন্ত্রী বলেন, নতুন নতুন জাত উদ্ভাবনের মাধ্যমে দেশে প্রতিবছর বৃদ্ধি পাচ্ছে পেঁয়াজের উৎপাদন। পরে মন্ত্রী পাবনা সদর উপজেলার জালালপুরে কম্বাইন হার্ভস্টারে ধান কাটেন এবং জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে উচ্চফলন শীল বিভিন্ন ফসলের জাত নিয়ে আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য দেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com