মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন

News Headline :
অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা

পাবনায় আধুনিক উপশহর বাস্তবায়নে সকলকে একসাথে কাজ করতে হবে -শিমুল বিশ্বাস

পাবনায় আধুনিক উপশহর বাস্তবায়নে সকলকে একসাথে কাজ করতে হবে -শিমুল বিশ্বাস

Reading Time: < 1 minute

নিজস্ব সংবাদদাতা, পাবনা:
পাবনায় আধুনিক উপশহর গড়ে তোলার উদ্যোগ নিয়ে বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী শামছুর রহমান শিমুল বিশ্বাসের সাথে বৈঠক করেছেন পাবনা আধুনিক উপশহর বাস্তবায়ন কমিটির নেতৃবৃন্দ। সোমবার রাতে অনুষ্ঠিত এ বৈঠকে পাবনায় আধুনিক উপশহর বাস্তবায়নে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন শিমুল বিশ্বাস। কমিটির মূল উদ্যোক্তা মো. ফরহাদ উল্লাহর সভাপতিত্বে উপস্থিত ছিলেন কমিটির ঢাকাস্থ সমন্বয় কমিটির সভাপতি মাহমুদ হাসান খান সুমন, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সালাম, মাসুদুল হক মাসুদ, যুগ্ম সম্পাদক মাসুদুল কবির মাসুদ, যুগ্ম সাধারণ সম্পাদক শামছুল ইসলাম খোকন, সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান শামীমসহ ঢাকায় বসবাসকারী পাবনা জেলার বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধি। বৈঠকে শিমুল বিশ্বাস বলেন, পাবনায় একটি আধুনিক উপশহর ও উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সকলকে একসাথে কাজ করতে হবে। এটি কোনো রাজনৈতিক বিষয় নয় বরং উন্নয়নের দাবি। তিনি পাবনা আধুনিক উপশহর বাস্তবায়ন কমিটিকে এমন সময়োপযোগী উদ্যোগ নেওয়ার জন্য ধন্যবাদ জানান এবং উপশহর বাস্তবায়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। শিমুল বিশ্বাস বলেন, ‘ফোর লেন মহাসড়ক নির্মাণ, ট্রেন চলাচল বৃদ্ধি, নতুন সেতু নির্মাণ, আবাসন, শিক্ষা ও স্বাস্থ্যখাত উন্নয়নের মাধ্যমে পাবনাকে একটি আধুনিক শহরে রূপ দিতে হবে।’ বৈঠকে জানানো হয়, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলামের উদ্যোগে পাবনায় একটি প্রস্তাবিত উপশহর উন্নয়ন প্রকল্প প্রাথমিক ভাবে গৃহীত হয়েছে। নেতৃবৃন্দ জানান, এই দাবি এখন পাবনাবাসীর সামাজিক আন্দোলনে রূপ নিয়েছে। কমিটির পক্ষ থেকে বলা হয়, পাবনা উপশহর বাস্তবায়ন শুধু একটি উন্নয়ন প্রকল্প নয়, এটি আমাদের প্রজন্মের ভবিষ্যৎ। এই উদ্যোগের সাথে যুক্ত হতে পেরে আমরা সকলেই গর্বিত।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com