বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন

News Headline :
পাবনায় নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধ এবং বাল্যবিবাহ বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা জাতীয় বাজেট দেশের গুরুত্বপূর্ণ দলিল; প্রফেসর ড. মো. ফজলুল হক পাবনার আটঘরিয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচি নওগাঁর বদলগাছীতে দলীয় প্রভাব খাটিয়ে জমি দখলের চেষ্টা পাবনায় চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় কারিগরি শিক্ষার ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত পাবনার ভাঙ্গুড়ায় আশ্রয়ণ প্রকল্পের ৩৫ টি ঘর বিক্রির অভিযোগ পরিত্যক্ত ঘরে চলছে জুয়া-মাদক ও অনৈতিক কর্মকাণ্ড  রাজশাহীর বিনোদপুরে দুই রেস্তোরাঁয় হামলা, বিস্ফোরণ: দুই মামলায় জামায়াত নেতা-সহ ৩০ জন আসামী নগরীর মেহেরচন্ডী এলাকায় বাবাকে হত্যা করে পালালো রাবি শিক্ষার্থী কিশোরগঞ্জে মানবেতর জীবনযাপন অনাহারে দিন কাটছে বৃদ্ধ দুর্গাচরণের

পাবনায় এক শিশুকে পাশবিক নির্যাতনের ঘটনা ঘটেছে

Reading Time: < 1 minute

সুলভ খান, পাবনা:
পাবনার পৌর ছাতিয়ানি পশ্চিম পাড়ায় ১২ বছরের এক শিশুকে পাশবিক নির্যাতনের ঘটনা ঘটেছে। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। শিশুটির মা জানায়, তার মেয়ে পাশ্ববর্তি তার মামার বাড়িতে টেলিভিশন দেখছিল। এ সময় লম্পট হাতেম মেয়েটিকে ডেকে জোর পুর্বক পাশ্ববর্তি ফাকা স্থানে নিয়ে গিয়ে পাশবিক নির্যাতন চালায়। এতে মেয়েটির শরীরের বিভিন্ন স্থানে ক্ষতের সৃষ্টি হয়েছে। পরে নির্যাতিত শিশুটি পরিবারের সদস্যদের কাছে ঘটনা খুলে বললে, তারা প্রথমে পাবনা সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা প্রদান শেষে থানায় নিয়ে আসেন। নির্যাতিত শিশুটির মা বাদী হয়ে পৌর ছাতিয়ানী মহল্লার মৃত আজহার চৌধুরীর ছেলে হাতেম চৌধুরী (৪৫) এর বিরুদ্ধে পাবনা সদর থানায় একটি অভিযোগ দায়ের করেন। শনিবার সকালে নির্যাতিত শিশুটিকে ডাক্তারী পরিক্ষার জন্য পাবনা সদর হাসপাতালে প্রেরন করেছে পুলিশ।
পাবনা সদর থানায় ওসি তদন্ত আবুল কালাম জানায়, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। তবে এ ব্যাপারে এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হায়নি।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com