রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন

News Headline :
ইরান যুদ্ধের মধ্যেই জাপানে ক্ষেপনাস্ত্র ছুঁড়ল উত্তর কোরিয়া রাজশাহীতে বিপুল পরিমান ইস্কাফ সিরাপসহ মাদক কারবারী গ্রেফতার আসলাম স্মৃতি সংঘের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পাবনার ভাঙ্গুড়া শরৎনগর হাটের টোল রেট পুনঃনির্ধারণের দাবি; জেলা প্রশাসকের কাছে আবেদন পাবনার ভাঙ্গুড়ায় আগুনে পুড়ে নিঃস্ব ৪ পরিবার, অসহায়দের পাশে উপজেলা প্রশাসন পাবনার ভাঙ্গুড়ায় মশক নিধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত পাবনায় মন্তাজ সরদার-আনোয়ারা ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ রাজশাহী বারে ২১ পদের মধ্যে ২০টিতে জাতীয়তাবাদী প্যানেলের সাফল্য তানোরে গোয়ালঘরে আগুনে পুড়ে মারা গেছে ৬ গরু র‍্যাব ১২’র অভিযানে ১টি বিদেশী বার্মিজগান সহ ২জন আসামী গ্রেফতার

পাবনায় চাঁদাবাজির মামলায় সাবেক ডিপুটি স্পিকার কারাগারে

পাবনায় চাঁদাবাজির মামলায় সাবেক ডিপুটি স্পিকার কারাগারে

Reading Time: 2 minutes

নিজস্ব সংবাদদাতা, পাবনা :
পাবনায় চাঁদাবাজির অভিযোগে দ্রুত বিচার আইনে দায়ের করা একটি মামলায় সাবেক ডেপুটি স্পিকার অ্যাডভোকেট শামসুল হক টুকুর জামিন নামঞ্জুর করেছে বিচারক। পাবনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত ১ এর বিচারক মোঃ মোস্তফিজুর রহমান জামিন আবেদন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। আজ সোমবার (০৬ জানুয়ারি) বিকেলে সাড়ে ৪টায় বিচারক এ আদেশ দেন।
এর আগে বিকেল চারটার দিকে তাকে পাবনা জেলা কারাগার থেকে পুলিশের প্রিজন ভ্যানে আদালতে নেওয়া হয়। সেখানে শামসুল হক টুকুর জামিন আবেদন করেন তার আইনজীবি অ্যাডভোকেট শাহ আলম। উভয় পক্ষের শুনানী শেষে তার জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক।
উল্লেখ্য বেড়া পৌরসভার বৃশালিখা মহল্লার ব্যবসায়ী মির্জা মেহেদি হাসান বাদি হয়ে গত বছরের ১ নভেম্বর পাবনার আদালতে দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ের করেন। মামলায় সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, ভাই সাবেক পৌর মেয়র আব্দুল বাতেন, টুকুর ছেলে সাবেক পৌর মেয়র আসিফ শামস রঞ্জন সহ ১১ জনকে আসামি করা হয়।
মামলার এজাহারে বলা হয়েছে ২০১৪ সালের ৬ মে অভিযুক্ত সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকুসহ অন্যরা ব্যবসায়ী মির্জা মেহেদি হাসানের মার্কেট, জমি দখলসহ চাঁদাবাজি করেছিলেন। এ ছাড়া পট পরিবর্তনের পরে গত বছরের ১০ ও ১২ সেপ্টেম্বর টুকুর দোসররা একইভাবে চাাঁদাদাবিসহ ওই জমিতে যেতে দেননি।
আদালত মামলাটি আমলে নিয়ে বেড়া থানাকে তদন্তের নির্দেশ দেন। তদন্ত শেষে ১১ জনকে অভিযুক্ত করে গত বছরের ২৪ নভেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা মোঃ কামরুজ্জামান।
শামসুল হক টুকুর আইনজীবি অ্যাডভোকেট শাহ আলম বলেন, এই মামলা শামসুল হক টুকুর বিরুদ্ধে রাজনৈতিক কারণে করা হয়েছে। এই ঘটনার সাথে শামসুল হক টুকু জড়িত ছিল না। আমরা জামিন আবেদন করলে বিচারক তার জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে গতবছর ১৪ আগষ্ট রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ খিলক্ষেত থানাধীন নিকুঞ্জ আবাসিক এলাকা থেকে আত্মগোপনে থাকাবস্থায় দ্বাদশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকুকে গ্রেফতার করে। পুলিশ জানায়, রাজধানীর পল্টন থানায় দায়ের করা একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com