বুধবার, ২২ Jul ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন

News Headline :
পাবনার মানসিক হাসপাতাল কি ঠাকুরের তীর্থ ভুমি বানানোর চক্রান্ত চলছে কারা জড়িত ১৮ জুলাই পাবনায় বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের উপর পুলিশ ও ছাত্রলীগের গুলির ঘটনার কোন বিচার হবে না ? মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন পাবনায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের উপর হামলা পাবনায় কবি “বন্দে আলী মিয়ার সাহিত্য কর্মে সমকালীন সমাজ” গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত পাবনায় লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে বাসের সংঘর্ষে ৩ জন নিহত আহত ১০ জন পাবনায় ২টি বিদেশি পিস্তল ম্যাগজিন ও গুলিসহ যুবক গ্রেপ্তার রাজশাহী মতিহার থানার ইন্সপেক্টর পরিচয়ে প্রতারণা, বিকাশে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাবনার ভাঙ্গুড়ায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক (CRN) বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত পাবনার আটঘরিয়ায় মিয়াপাড়ার আব্দুস সালাম ৬বছর ধরে শিকলবন্দী রহস্য উদঘাটনের দাবি এলাকাবাসীর

পাবনায় নারীসহ ধরা প্রধান শিক্ষক মোটা অংকের অর্থের বিনিময়ে মীমাংসা এলাকায় তোলপাড়

Reading Time: < 1 minute

নিজস্ব সংবাদদাতা, আটঘরিয়া পাবনা:

পাবনার আটঘরিয়া উপজেলার ৩৮ নং রাঘব পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাকী বিল্লাহ ওরফে টুকু মাস্টার এক নারীর সাথে আপত্তিকর অবস্থায় ধরা পড়েছেন বলে জানা গেছে। পরে নিজের মান সম্মান রক্ষার্থে মোটা অংকের অর্থের বিনিময়ে তিনি বিষয়টি মীমাংসা করেন। ওই শিক্ষক উপজেলার মাঝপাড়া ইউনিয়নের সড়াবাড়িয়া গ্রামের মৃত সিফাতুল্লাহ প্রামাণিকের ছেলে। এ ঘটনায় এলাকাজুড়ে তোলপাড় ও নানা সমালোচনার ঝড় বইছে। একাধিক প্রত‍্যক্ষদর্শী, স্থানীয় শিক্ষক নেতা, এলাকাবাসি ও বিশ্বস্ত সূত্রে এসব তথ‍্য জানা গেছে। সূত্র জানায়, গেল মঙ্গলবার (১৬ আগষ্ট) পাবনা শহরের অস্থায়ী ভাড়া বাসায় যায় প্রধান শিক্ষক বাকি বিল্লাহ ওরফে টুকু মাস্টার। সেখানে জনৈক রুপা খাতুনের সঙ্গে অনৈতিক কাজে লিপ্ত হলে স্থানীয় লোকজন তাকে হাতে নাতে আটক করে। পরে কয়েক লক্ষ টাকার বিনিময়ে সেখান থেকে ছাড়া পান প্রধান শিক্ষক বাকি বিল্লাহ। এলাকাবাসীরা জানান, ওই শিক্ষক প্রায়ই এরকম ঘটনায় ঘটায় এবং টাকার জোরে বেঁচে যায়। গেল ঈদেও তিনি অনৈতিক কাজের উদ্দেশ্যে তার বাড়িতে এক নারীকে নিয়ে আসেন। এতে তার স্ত্রী এবং প্রতিবেশী নুরু ও সাঈদের সঙ্গে ঝগড়া বিবাদ হয়।
এ বিষয়ে জানতে প্রধান শিক্ষক বাকি বিল্লাহ’র মুঠোফোনে কল দিয়ে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। এ কারনে তার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com