মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন

News Headline :
চারঘাটে ৩৮৪ পিস ইয়াবা ও ২০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেপ্তার পাবনায় মানববন্ধন ও প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান মধুপুরে বিকাশের ব্যবসায়িক প্রবৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত পুলিশের নিয়োগ-বদলিতে রাজনৈতিক হস্তক্ষেপ নেই -রাজশাহীতে স্বরাষ্ট্রমন্ত্রী কুষ্টিয়ায় মাছরাঙা টেলিভিশনের ১৫ বছর পূর্তি উদযাপন সংবাদ সম্মেলনে অভিযোগ অস্বীকার উদ্দেশ্য প্রণোদিত সংবাদ প্রকাশের প্রতিবাদ নাজির হাসানের পাবনার আটঘরিয়ার একদন্তে সিঁধ কেটে ঘরে ঢুকে স্কুল শিক্ষিকাকে হত্যা টয়লেটের ট্যাংকি থেকে লাশ উদ্ধার রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট, হাসপাতালে চিকিৎসাধীন পাবনা জেলা জাসাসের আহবায়ক খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ বিশ্বের সঙ্গে শিক্ষার্থীদের সংযোগ গড়ে তুলতে হবে: শিমুল বিশ্বাস

পাবনায় যাত্রীবাহি বাস উল্টে নিহত ৩ আহত ২০

Reading Time: < 1 minute

আব্দুল্লাহ আল মোমিন, পাবনা:
পাবনার আতাইকুলায় যাত্রীবাহী বাস উল্টে দুই নারীসহ ৩জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২০ জন। বাস চালানোর সময় চালক মোবাইল ফোনে কথা বলার সময় এ দুর্ঘটনা বলে জানিয়েছেন আহত যাত্রীরা।
বৃহস্পতিবার (০২ জুন) দুপুর সাড়ে ১১টার দিকে পাবনা সদর উপজেলার আতাইকুলা থানার মধুপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, পাবনার সুজানগরের সুলতানা খাতুন (২৭) ও আতাইকুলার মোর্শেদা বেগম (৭০) ও অপরজনের পরিচয় পাওয়া যায়নি। বাসের আহত যাত্রীরা জানান, বাস চালানোর সময় চালক মোবাইল ফোনে কথা বলছিলেন। যাত্রীরা নিষেধ করলেও শোনেননি চালক । এ কারণে দুর্ঘটনা ঘটেছে। তবে পথচারীরা বলছে একটি মোটরসাইকেলকে পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রন হারিয়ে পাশ্ববর্তি খাদে পড়ে যায়।
এ বিষয়ে পাবনা সাঘিয়া হাইওয়ে থানার ওসি আবুল কাশেম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার সময় সিরাজগঞ্জের শাহজাদপুর থেকে পাবনায় যাচ্ছিল মুহাম্মদ এক্সপ্রেস (ঢাকা মেট্রো-ব ১৪-০৬৯৪) নামের একটি যাত্রীবাহী বাস।
পথিমধ্যে পাবনা-কাশিনাথপুর মহাসড়কের আতাইকুলার মধুপুর গোরস্তানের কাছে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি রাস্তার পাশে খাদে উল্টে যায়। এ সময় ঘটনাস্থলেই দুই নারীসহ ৩জন নিহত হন। গুরুতর আহত অন্তত ২০ জনকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থল থেকে মাধপুর হাইওয়ে পুলিশ দু’জনের মরদেহ উদ্ধার করে। পুরষ অন্যজনের মরদেহ তার পরিবারের সদস্যরা নিয়ে দ্রুত সড়ে পড়ে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com