শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন

News Headline :
পাবনায় হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপিত আটঘরিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দিল্লিতে মহাবিপদ সংকেত জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় পাহাড়পুরের যুবকের মৃত্যু ‘পয়েন্ট খোলা, তবুও লাইন ক্লিয়ার! অল্পের জন্য রক্ষা বেনাপোল এক্সপ্রেস’ ভুয়া পুলিশ পরিচয়ে বিআরটিএ কার্যালয়ে উপস্থিত যুবক গ্রেফতার আটঘরিয়ায় কমিউনিটি ভিত্তিক ভার্মিকম্পোস্ট (কেঁচো সার) উৎপাদন শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় আমার কন্ঠ থাকবে সোচ্চার: শিমুল বিশ্বাস হারানো ১২৫ মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিল আরএমপি পাবনা জেলা কাব ক্যাম্পুরির উদ্বোধন

পাবনায় র‌্যাবের অভিযানে মাদক মামলার আসামী গ্রেফতার

Reading Time: < 1 minute

সংবাদ বিজ্ঞপ্তি :

পাবনা র‌্যাব কর্তৃক মাদক মামলার ওয়ারেন্টভুক্ত ০১ জন পলাতক আসামীকে গ্রেফতার। মোঃ মারুফ হোসেন পিপিএম অধিনায়ক, র‌্যাব-১২, সিরাজগঞ্জ মহোদয়ের নির্দেশনায় অদ্য ২৪/০৪/২০২৩ তারিখ ১৯.৫০ ঘটিকায় ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সিনিয়র এএসপি কিশোর রায় এর নেতৃত্বে র‌্যাব-১২, সিপিসি-২, পাবনা কোম্পানির একটি চৌকষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে পাবনা জেলার সদর থানাধীন মোজাহিদ ক্লাবের মোড়স্থ মিন্টুর চায়ের দোকানের সামনে অভিযান পরিচালনা করে জিআর নং-৪৮/২৩ (পাবনা), জিআর প্রসেস-৬৭৭/২২, তারিখঃ ০৯/০৪/২০২৩ খ্রিঃ। ধারাঃ ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) এর ৮ (খ)/৪১ মূলের ওয়ারেন্টভুক্ত ০১ জন পলাতক আসামীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীর নামঃ মোঃ সেলিম পারভেজ (৪৪), পিতা-মৃত আব্দুল কাদের, সাং-শালগাড়িয়া (মুজাহিদ ক্লাব সংলগ্ন), থানা ও জেলাঃ পাবনা। গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের নিমিত্তে পাবনা জেলার সদর থানায় জিডি মূলে হস্তান্তর করা হয়।

স্বাক্ষরিত- কিশোর রায়, সিনিঃ এএসপি  ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার র‌্যাব-১২, সিপিসি-২, পাবনা।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com