বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন

News Headline :
রাজশাহীতে বিএনপির একক প্রার্থী নিশ্চিত হবে: ভূমিমন্ত্রী মিনু বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কর্মসূচির উদ্বোধন কুষ্টিয়ায় হাজতখানায় লুঙ্গি ছিঁড়ে আসামির আত্মহত্যার চেষ্টা পাবনায় বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষীকি পালন অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত

পাবনায় র‌্যাবের অভিযানে ফেন্সিডিলসহ ২জন আটক

Reading Time: < 1 minute

সংবাদ বিজ্ঞপ্তি, র‌্যাব ১২ সিপিসি-২
পাবনা র‌্যাব কর্তৃক ৪৯ (ঊনপঞ্চাশ) বোতল অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ফেন্সিডিল এবং ৩৯৫ (তিনশত পঁচানব্বই) পিস ইয়াবা ট্যাবলেটসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।
মোঃ মারুফ হোসেন পিপিএম অধিনায়ক, র‌্যাব-১২, সিরাজগঞ্জ মহোদয়ের নির্দেশনায় গত ১৩/১২/২০২৩ তারিখ ২২.০৫ ঘটিকায় কোম্পানি কমান্ডার মেজর মোঃ এহতেশামুল হক খান এবং স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার মোঃ মনোয়ার হোসেন চৌধুরী নেতৃত্বে র‌্যাব-১২, সিপিসি-২, পাবনা কোম্পানির একটি চৌকষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ‘পাবনা জেলার ঈশ্বরদী থানাধীন লালনশাহ ব্রীজের আনুমানিক ২০০ গজ পূর্বে রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের পরিত্যক্ত নিরাপত্তা চেকপোস্টের সামনে মহাসড়কের উপর’ অভিযান পরিচালনা করে ৪৯ (ঊনপঞ্চাশ) বোতল অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ফেন্সিডিল, ৩৯৫ (তিনশত পঁচানব্বই) পিস ইয়াবা ট্যাবলেট, মোবাইল-০২টি, সিম কার্ড ০৪টি এবং মাদক বহন কাজে ব্যবহৃত ০১টি মোটর সাইকেলসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীর নামঃ ০১। মোছাঃ রুপা খাতুন (২২), পিতা-মোঃ ইদ্রিস শেখ, সাং-বড় আঁচড়া, থানা-বেনাপোল পোর্ট থানা, জেলা-যশোর, ০২। মোঃ আলমগীর হোসেন মালী (৪৪), পিতা-মৃত মজিবর রহমান, সাং-ফয়জুল্লাপুর, থানা-কলারোয়া, জেলা-সাতক্ষীরা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, এই মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবৎ আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন জেলায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ফেন্সিডিল এবং ইয়াবা ট্যাবলেট বিক্রয় করে আসছিল। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয়ের বিরুদ্ধে মামলা দায়ের করত জব্দকৃত আলামতসহ তাদেরকে পাবনা জেলার ঈশ্বরদী থানায় হস্তান্তর করা হয়েছে।

স্বাক্ষরিত-মোঃ এহতেশামুল হক খান (মেজর), কোম্পানি কমান্ডার, র‌্যাব-১২, সিপিসি-২

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com