সোমবার, ২৯ Jun ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন

News Headline :
রাজশাহীর মোহনপুরে আম নামানোকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১ পাবনায় ভেজাল ম্যাজিক মশলা তৈরির কারখানায় অভিযান বিপুল পরিমাণ নকল পণ্য জব্দ একজন আটক রাজশাহী নগরীতে পিতাকে হত্যার মামলার ছেলে রাকিব ঢাকায় গ্রেফতার পাবনা জেলা প্রশাসকের নির্দেশনায় ভাঙ্গুড়ার আশ্রয়ণ প্রকল্প পরিদর্শনে এসিল্যান্ড; বাতিলের ঘোষণা  বিক্রি হওয়া ঘরের বরাদ্দ পাবনায় নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধ এবং বাল্যবিবাহ বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা জাতীয় বাজেট দেশের গুরুত্বপূর্ণ দলিল; প্রফেসর ড. মো. ফজলুল হক পাবনার আটঘরিয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচি নওগাঁর বদলগাছীতে দলীয় প্রভাব খাটিয়ে জমি দখলের চেষ্টা পাবনায় চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় কারিগরি শিক্ষার ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

পাবনায় র‌্যাবের অভিযানে ফেন্সিডিলসহ ২জন গ্রেফতার

Reading Time: < 1 minute

সংবাদ বিজ্ঞপ্তি, র‌্যাব১২ সিপিসি-টু:
পাবনা র‌্যাব কর্তৃক ৪৯ (ঊনপঞ্চাশ) বোতল অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ফেন্সিডিলসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার। মোঃ মারুফ হোসেন পিপিএম অধিনায়ক, র‌্যাব-১২, সিরাজগঞ্জ মহোদয়ের নির্দেশনায় গত ২২/১২/২০২৩ তারিখ ২০.২৫ ঘটিকায় কোম্পানি কমান্ডার মেজর মোঃ এহতেশামুল হক খান এবং স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার মোঃ মনোয়ার হোসেন চৌধুরী নেতৃত্বে র‌্যাব-১২, সিপিসি-২, পাবনা কোম্পানির একটি চৌকষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ‘পাবনা জেলার ঈশ^রদী থানাধীন লালনশাহ ব্রীজের আনুমানিক ২০০ গজ পূর্বে রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের পরিত্যক্ত নিরাপত্তা চেকপোস্টের সামনে মহাসড়কের উপর’ অভিযান পরিচালনা করে ৪৯ (ঊনপঞ্চাশ) বোতল অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ফেন্সিডিল, মাদক বহন কাজে ব্যবহৃত ০১টি ব্যাগ, ০১টি প্লাস্টিকের বস্তা, মোবাইল-০৩টি এবং ০৪টি সিমকার্ডসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীর নামঃ ০১। মোঃ সাইফুল ইসলাম(৪০), পিং-মৃত আনসার সরদার, ০২। মোঃ ফারুক ইসলাম (২৭), পিং-মৃত সাইদুল ইসলাম, উভয় সাং-বাংগাড়িয়া, থানা-পাবনা সদর, জেলা-পাবনা ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, এই মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবৎ আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন জেলায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ফেন্সিডিল বিক্রয় করে আসছিল। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয়ের বিরুদ্ধে মামলা দায়ের করত জব্দকৃত আলামতসহ তাদেরকে পাবনা জেলার ঈশ্বরদী থানায় হস্তান্তর করা হয়েছে।

স্বাক্ষরিত-মোঃ এহতেশামুল হক খান,মেজর, কোম্পানি কমান্ডার র‌্যাব-১২, সিপিসি-২, পাবনা

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com